উদ্দীপকে T মৌলটি একাধিক যোজনী প্রদর্শন করে- ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের তথ্যমতে, T হলো কপার (Cu)। কপার মৌলটি একাধিক যোজনী প্রদর্শন করে। নিচে তা ব্যাখ্যা করা হলো- কপারের ইলেকট্রন বিন্যাস – [গণিত] কপার এর যোজ্যতা স্তরে 1টি মাত্র ইলেকট্রন থাকায় কপার খুব সহজেই 1টি ইলেকট্রন ত্যাগ করে [গণিত] আয়নে পরিণত হয়। এজন্য Cu এর যোজনী 1 হয়। [গণিত] কপার (Cu) একটি অবস্থান্তর মৌল। তাই বিশেষ পরিস্থিতিতে এটি 4s কক্ষপথের ইলেকট্রন ছাড়াও 3d উপস্তর থেকে আরও 1টি ইলেকট্রন ত্যাগ করে [গণিত] আয়নে পরিণত হতে পারে। তখন কপারের যোজনী 2 হয়। [গণিত] মূলত 4s ও 3d স্তরের শক্তির পার্থক্য খুব কম হওয়ায় কপার এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে যথাক্রমে 1 ও 2 যোজনী প্রদর্শন করে।
SSC রসায়ন অধ্যায়-৪ : পর্যায় সারণি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-৪ : পর্যায় সারণি · সৃজনশীল
উদ্দীপকে T মৌলটি একাধিক যোজনী প্রদর্শন করে- ব্যাখ্যা করো।
উদ্দীপক
[X, Q, R ও T প্রতীকী অর্থে ব্যবহৃত।]Rajshahi · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
