X, Y এবং Z মৌল তিনটির আয়নিকরণ শক্তির তুলনা করো।
উত্তর: উদ্দীপকের তথ্যমতে, X, Y এবং Z মৌল তিনটি যথাক্রমে বেরিলিয়াম (Be), ম্যাগনেসিয়াম (Mg) এবং ক্যালসিয়াম (Ca)। নিচে মৌল তিনটির আয়নিকরণ শক্তির তুলনা করা হলো — গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের সর্বশেষ শক্তিস্তর থেকে 1টি ইলেকট্রন সরিয়ে একে একক ধনাত্মক চার্জযুক্ত আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন তাকে আয়নিকরণ শক্তি বলে। জানা আছে, একই পর্যায়ের বাম থেকে ডানে আয়নিকরণ শক্তির মান বৃদ্ধি পায় এবং একই গ্রুপের উপর থেকে নিচে আয়নিকরণ শক্তির মান হ্রাস পায়। কারণ উপর থেকে নিচে অবস্থিত মৌলসমূহের ক্ষেত্রে যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি না পেলেও যোজ্যতা স্তরের সংখ্যা বৃদ্ধি পায়। ফলে যোজ্যতা স্তরের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ হ্রাস পায় এবং আয়নিকরণ শক্তির মান কমে যায়। Be, Mg, Ca এর ইলেকট্রন বিন্যাস— [গণিত] ইলেকট্রন বিন্যাস অনুসারে, মৌল তিনটি একই গ্রুপ-2 এর যথাক্রমে 2য়, 3য় ও 4র্থ পর্যায়ের মৌল। যেহেতু একই গ্রুপে উপর থেকে নিচে আয়নিকরণ শক্তি হ্রাস পায়, সেহেতু Ca এর আয়নিকরণ শক্তি সবচেয়ে কম এবং Be এর আয়নিকরণ শক্তি সবচেয়ে বেশি। সুতরাং মৌল তিনটির আয়নিকরণ শক্তির ক্রম : [গণিত]
SSC রসায়ন অধ্যায়-৪ : পর্যায় সারণি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-৪ : পর্যায় সারণি · সৃজনশীল
X, Y এবং Z মৌল তিনটির আয়নিকরণ শক্তির তুলনা করো।
উদ্দীপক

Chittagong · 2026
উত্তর
উত্তর
চিত্র : ইথেন এর গঠন
ইথেন অণুতে দুটি কার্বন পরমাণু একটি করে শেয়ার করে C–C সমযোজী বন্ধন গঠন করে। পরে প্রত্যেকটি কার্বন পরমাণু তিনটি H পরমাণুর সাথে শেয়ার করে C–H মোট ছয়টি সমযোজী বন্ধন গঠনের মাধ্যমে ইথেন () অণু গঠন করে।
[চিত্র: অণুর গঠন]উত্তর
উত্তর
