প্রেক্ষাপট-২ এর মৌলগুলোর আয়নিকরণ শক্তির ক্রম বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের তথ্যমতে, প্রেক্ষাপট-২ এর X, Y ও Z মৌল তিনটি যথাক্রমে Li(3), Na(11) ও K(19)। নিচে মৌল তিনটির আয়নীকরণ শক্তির ক্রম বিশ্লেষণ করা হলো- আয়নিকরণ শক্তির ক্রম পরিবর্তন : জানা আছে, একই গ্রুপের উপর থেকে নিচের মৌলের আয়নীকরণ শক্তি হ্রাস পায়। কারণ উপর থেকে নিচে মৌলের যোজ্যতা স্তরে ইলেকট্রন বৃদ্ধি পায় না কিন্তু নতুন যোজ্যতা স্তর সৃষ্টি হয়। যার কারণে নিউক্লিয়াসের সাথে যোজ্যতা স্তরের ইলেকট্রনের দূরত্ব বদ্ধি পায় এবং আকর্ষণ হ্রাস পায়। ফলে সহজেই যোজ্যতা স্তরে থেকে 1 টি ইলেকট্রন ত্যাগ করতে পারে বলে আয়নিকরণ শক্তি হ্রাস পায়। উদ্দীপকের Li, Na, K পর্যায় সারণির গ্রুপ-1 এর ২য়, ৩য় ও ৪র্থ পর্যায়ের মৌল। এজন্য Li এর আয়নিকরণ শক্তি সবচেয়ে বেশি এবং K এর আয়নিকরণ শক্তি সবচেয়ে কম। অর্থৎ আয়নিকরণ শক্তির ক্রম : Li (3) > Na(11) > K (19)
SSC রসায়ন অধ্যায়-৪ : পর্যায় সারণি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-৪ : পর্যায় সারণি · সৃজনশীল
প্রেক্ষাপট-২ এর মৌলগুলোর আয়নিকরণ শক্তির ক্রম বিশ্লেষণ করো।
উদ্দীপক
প্রেক্ষাপট-২ :
[এখানে X, Y এবং Z প্রচলিত মোলের প্রতীক নয়।]Jessore · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
