উদ্দীপকের মৌলগুলোর তড়িৎ ঋণাত্মকতার ক্রম বিশ্লেষণ করো।
উত্তর: তথ্যমতে, M, N, O ও P মৌল চারটি যথাক্রমে F(9), [গণিত] ও [গণিত] । নিচে মৌলগুলোর তড়িৎ ঋণাত্মকতার ক্রম বিশ্লেষণ করা হলো- তড়িৎ ঋণাত্মকতার ক্রম : জানা আছে, পর্যায় সারণির একই পর্যায়ে বামদিক হতে ডানদিকে অগ্রসর হলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কোনো নতুন শক্তিস্তরের যুক্ত হয় না। কিন্তু নিউক্লিয়াস কর্তৃক সর্বশেষ শক্তিস্তরের ইলেকট্রনের উপর আকর্ষণ শক্তি বৃদ্ধি পায়। ফলে পরমাণুর আকার ক্রমশ হ্রাস পায়। এজন্য সমযোজী বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ ক্রমশ বৃদ্ধি পায়। ফলে তড়িৎ ঋণাত্মকতার মান বেশি হয়। আবার একই গ্রুপে উপর থেকে নিচে পরমাণুর আকার বৃদ্ধি পায় বলে যোজ্যতা স্তরের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ হ্রাস পায়। ফলে সমযোজী বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রনের উপর নিউক্লিযাসের আকর্ষণ ক্রমশ হ্রাস পাওয়ায় তড়িৎ ঋণাত্মকতার মান হ্রাস পায়। উদ্দীপকের মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস ও পর্যায় সারণিতে অবস্থান নিম্নরূপ: [গণিত] ২য় পর্যায়, গ্রুপ-17 [গণিত] ৩য় পর্যায়, গ্রুপ-2 [গণিত] ৩য় পর্যায়, গ্রুপ-16 [গণিত] ৪র্থ পর্যায়, গ্রুপ-2 দেখা যাচ্ছে, F মৌল ২য় পর্যায়ে, Mg ও S মৌলদ্বয় ৩য় পর্যায়ে এবং Ca মৌল ৪র্থ পর্যায়ে অবস্থিত। অপেক্ষাকৃত উপরের পর্যায়ে এবং সর্বডানে অবস্থিত হওয়ায় F এর তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক। আবার সবার নিচের পর্যায়ে অবস্থিত হওয়ায় Ca এর তড়িৎ ঋণাত্মকতা সর্বনিম্ন। ৩য় পর্যায়ের S মৌলটি Mg অপেক্ষা ডানে অবস্থিত হওয়ায় S এর তড়িৎ ঋণাত্মকতা Mg অপেক্ষা বেশি। সুতরাং, মৌলগুলোর তড়িৎ ঋণাত্মকতার ক্রম : [গণিত]
SSC রসায়ন অধ্যায়-৪ : পর্যায় সারণি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-৪ : পর্যায় সারণি · সৃজনশীল
উদ্দীপকের মৌলগুলোর তড়িৎ ঋণাত্মকতার ক্রম বিশ্লেষণ করো।
উদ্দীপক
[এখানে M, N, O এবং P প্রচলিত মোলের প্রতীক নয়]Jessore · 2026
উত্তর
উত্তর
উত্তর

উত্তর
