উদ্দীপকের Q ও R এর মধ্যে কোনটি পারমাণবিক ব্যাসার্ধ বেশি? বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের তথ্যমতে, Q ও R মৌল দুটি যথাক্রমে কার্বন (C) ও ফ্লোরিন (F)। এদের মধ্যে কার্বন (C) এর পারমাণবিক ব্যাসার্ধ বেশি। নিম্নে তা ব্যাখ্যা করা হলো— জানা আছে, পারমাণবিক ব্যাসার্ধ মৌলের একটি পর্যায়বৃত্ত ধর্ম। পর্যায় সারণির একই পর্যায়ের যতই বামদিক থেকে ডানদিকে যাওয়া যায়, পারমাণবিক ব্যাসার্ধ ততই হ্রাস পায়। এর কারণ হলো একই পর্যায়ের বাম থেকে ডানে ক্রমান্বয়ে পা:সংখ্যা বৃদ্ধি পায়। আর পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে মৌলের পরমাণুর নিউক্লিয়াসে একটি করে প্রোটন যুক্ত হয় এবং সেই সাথে একটি করে ইলেকট্রনও যুক্ত হয়। তবে এ অতিরিক্ত ইলেকট্রনটি বহিঃস্থ একই শক্তিস্তরে যুক্ত হয় বলে ইলেকট্রনের স্তরের কোনো পরিবর্তন হয় না। নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বহিঃস্থ ইলেকট্রন মেঘ নিউক্লিয়াস কর্তৃক আরও দৃঢ়ভাবে আকৃষ্ট হয় এবং ফলস্বরূপ পরমাণুর আকারও ক্রমশ হ্রাস পায়। তাই Q(C) ও R(F) এর মধ্যে Q(C) এর ব্যাসার্ধ বেশি।
SSC রসায়ন অধ্যায়-৪ : পর্যায় সারণি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-৪ : পর্যায় সারণি · সৃজনশীল
উদ্দীপকের Q ও R এর মধ্যে কোনটি পারমাণবিক ব্যাসার্ধ বেশি? বর্ণনা করো।
উদ্দীপক
[পর্যায় সারণির একটি খণ্ডিত অংশ। এখানে M, Q এবং R প্রতীকী অর্থে ব্যবহৃত]Barisal · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
