উদ্দীপকের M ও R এর উভয়ই উচ্চমাত্রায় সক্রিয় হলেও সক্রিয়তার কারণ ভিন্ন- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের তথ্যমতে, M ও R মৌলদ্বয় যথাক্রমে পটাশিয়াম (K) ও ফ্লোরিন (F)। K ও F উভয়ই উচ্চমাত্রায় সক্রিয় হলেও সক্রিয়তার কারণ ভিন্ন- নিম্নে তা বিশ্লেষণ করা হলো: K এর সক্রিয়তার কারণ : পটাসিয়াম (K)-পর্যায় সারণির গ্রুপ-1 এ অবস্থিত একটি ধাতু। ধাতুর সক্রিয়তা এর e⁻ ত্যাগের প্রবণতার উপর নির্ভর করে। যে ধাতু যত সহজে e⁻ ত্যাগ করে সেই ধাতু ততো বেশি সক্রিয়। K এর যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস 4s¹। এর যোজ্যতা স্তরে। টি মাত্র ইলেকট্রন থাকায় এটি সহজে। টি ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হয়। এর ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা তার আয়নিকরণ শক্তির উপর নির্ভর করে। পটাশিয়াম পর্যায় সারির বাম পাশে অবস্থিত বলে এর আয়নিকরণ শক্তি কম বলে এটি সহজে ইলেকট্রন ত্যাগ করে সক্রিয়তা প্রদর্শন করে। ফ্লোরিন (F) এর সক্রিয়তার কারণ : ফ্লোরিন (F) পর্যায় সারণির গ্রুপ-17 এর অবস্থিত একটি অধাতু। অধাতুর সক্রিয়তা এর e⁻ গ্রহণের প্রবণতার উপর নির্ভর করে। যে অধাতু যত সহজে e⁻ গ্রহণ করতে পারে তার সক্রিয়তা ততো বেশি। F এর যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস [গণিত] । এর যোজ্যতা স্তরে 1টি ইলেকট্রনের ঘাটতি থাকায় এটি সহজে 1টি ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়। এর ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা তার ইলেকট্রন আসক্তির উপর নির্ভর করে। ফ্লোরিন পর্যায় সারণির ডানে অবস্থিত বলে এর ইলেকট্রন আসক্তি অধিক বলে এটি সহজে ইলেকট্রন গ্রহণ করে সক্রিয়তা প্রদর্শন করে। উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে M ও R মৌলদ্বয় উচ্চমাত্রায় সক্রিয় হলেও এদের একটির সক্রিয়তার কারণ নিম্ন আয়নিকরণ শক্তি এবং অন্যটির সক্রিয়তার কারণ উচ্চ ইলেকট্রন আসক্তি।
SSC রসায়ন অধ্যায়-৪ : পর্যায় সারণি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-৪ : পর্যায় সারণি · সৃজনশীল
উদ্দীপকের M ও R এর উভয়ই উচ্চমাত্রায় সক্রিয় হলেও সক্রিয়তার কারণ ভিন্…
উদ্দীপক
[পর্যায় সারণির একটি খণ্ডিত অংশ। এখানে M, Q এবং R প্রতীকী অর্থে ব্যবহৃত]Barisal · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
