পরমাণুর মডেল ব্যাখ্যার ক্ষেত্রে যদিও উদ্দীপকের মডেলসমূহের সীমাবদ্ধতা আছে তবুও একটি মডেল অধিক গ্রহণযোগ্য- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মডেল-(i) হলো রাদারফোর্ড পরমাণু মডেল এবং মডেল-(ii) হলো নীলস বোর পরমাণু মডেল। মডেল দুটির সীমাবদ্ধতা সত্ত্বেও নীলস বোর পরমাণু মডেল অধিক গ্রহণযোগ্য। নিচে তা ব্যাখ্যা করা হলো- ১. রাদারফোর্ড পরমাণু মডেল অনুসারে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহ-উপগ্রহগুলো যেমন ঘুরছে, পরমাণুতে ইলেকট্রনগুলোও তেমন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। এখানে ইলেকট্রনের শক্তিস্তরের আকার সম্পর্কে কোনো কথা বলা হয়নি কিন্তু বোরের পারমাণবিক মডেলে পরমাণুর শক্তিস্তরের আকার বৃত্তাকার বলা হয়েছে। ২. রাদারফোর্ডের পরমাণু মডেলে পরমাণু শক্তি শোষণ করলে বা শক্তি বিকিরণ করলে পরমাণুর গঠনে কী ধরনের পরিবর্তন ঘটে সে কথা বলা হয়নি কিন্তু বোর পরমাণু মডেলে বলা হয়েছে পরমাণু শক্তি শোষণ করলে ইলেকট্রন নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তিস্তরে উঠে। আবার, পরমাণু শক্তি বিকিরণ করলে ইলেকট্রন উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে নেমে আসে। ৩. রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে কোনো মৌলের পারমাণবিক বর্ণালি ব্যাখ্যা করা যায় না কিন্তু বোরের পরমাণু মডেল অনুসারে এক ইলেকট্রনবিশিষ্ট পরমাণু হাইড্রোজেন (H) এর বর্ণালি ব্যাখ্যা করা যায়। উপরোক্ত আলোচনার ভিত্তিতে বলা যায়, বোর পরমাণু মডেল অধিক গ্রহণযোগ্য।
SSC রসায়ন অধ্যায়-৪ : পর্যায় সারণি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-৪ : পর্যায় সারণি · সৃজনশীল
পরমাণুর মডেল ব্যাখ্যার ক্ষেত্রে যদিও উদ্দীপকের মডেলসমূহের সীমাবদ্ধত…
উদ্দীপক
(iii) এবং
(এখানে K, M, N এবং Q মৌলসমূহের প্রচলিত প্রতীক নয়)Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
