(i) নং এর মৌলসমূহের ধাতব ধর্ম ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপক (i) নং এর মৌলসমূহ Be, Mg, Ca। নিচে মৌলগুলোর ধাতব ধর্ম ব্যাখ্যা করা হলো- জানা আছে, যেসব মৌল সর্ববহিঃস্থ শক্তিস্তরের ইলেকট্রন সহজে ত্যাগ করে ধনাত্মক আধান তৈরি করে এবং ধাতব বন্ধন গঠন করে তাদেরকে ধাতু বলে। আবার যেসব মৌল যত সহজে ইলেকট্রন ত্যাগ করে তাদের ধাতব ধর্ম তত বেশি। যেসব মৌলের পারমাণবিক আকার যত বড় তাদের যোজনী ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল তত কম হয়। ফলে তারা সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে এবং তাদের ধাতব ধর্ম বেশি হয়। Be, Mg, Ca এর ইলেকট্রন বিন্যাস: [গণিত] দেখা যাচ্ছে, তিনটি মৌলই পর্যায় সারণির গ্রুপ-2 এর মৌল। Be ২য় পর্যায়ে, Mg ৩য় পর্যায়ে এবং Ca ৪র্থ পর্যায়ে অবস্থিত। Ca অপেক্ষাকৃত নিচের পর্যায়ে অবস্থিত হওয়ায় এর আকার Be ও Mg অপেক্ষা বড়। এজন্য Ca এর ধাতব ধর্ম সবচেয়ে বেশি। অর্থাৎ একই গ্রুপে অবস্থিত মৌলগুলোর উপর থেকে নিচে আকার ক্রমশ বৃদ্ধি পায় বলে এদের ধাতব ধর্ম ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। এজন্য চিত্র-(i) এর মৌলগুলোর ধাতব ধর্মের ক্রম: Ca > Mg > Be.
SSC রসায়ন অধ্যায়-৪ : পর্যায় সারণি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-৪ : পর্যায় সারণি · সৃজনশীল
(i) নং এর মৌলসমূহের ধাতব ধর্ম ব্যাখ্যা করো।
উদ্দীপক

Jessore · 2022
উত্তর
উত্তর
অক্সিজেন হলো একটি অধাতু এবং এর শেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন সংখ্যা 2। সুতরাং অক্সিজেনের যোজনী 2। আবার, কোনো মৌলের সর্বশেষ প্রধান শক্তিস্তরের মোট ইলেকট্রন সংখ্যাই হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় যে অক্সিজেনের সর্বশেষ প্রধান শক্তিস্তরে মোট ইলেকট্রন সংখ্যা (2 + 4) = 6টি। অর্থাৎ যোজ্যতা ইলেকট্রন 6। সুতরাং অক্সিজেনের যোজনী ও যোজনী ইলেকট্রন যথাক্রমে 2 ও 6, যা সমান নয়।উত্তর
উত্তর
