'Y [গণিত] পর্যায়ের মৌলগুলোর পারমাণবিক আকারের ক্রম ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের Y পর্যায়ের মৌল দুটি G ও J। G মৌলটি Na এর নিচে বলে এটি K(19) এবং J মৌলটি Sr এর উপরে হওয়ায় এটি Ca। প্রদত্ত Y পর্যায়ের K ও Ca মৌলের পারমাণবিক আকারের ক্রম নিচে ব্যাখ্যা করা হলো- জানা আছে, যে কোনো পর্যায়ের বাম থেকে যতই ডানে যাওয়া যায় মৌলসমূহের আকার ক্রমশ কমতে থাকে। এর কারণ হচ্ছে একই পর্যায়ের মৌলসমূহের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে শেষ কক্ষপথে একটি করে ইলেকট্রন যুক্ত হয় কিন্তু ইলেকট্রনের স্তর বাড়ে না। আর পারমাণবিক সংখ্যা বৃদ্ধির অর্থ নিউক্লিয়াসের ধনাত্মক আধানের পরিমাণ বৃদ্ধি। ফলে ইলেকট্রনসমূহ নিউক্লিয়াস কর্তৃক আরও জোরালোভাবে আকৃষ্ট হয়। ফলে ব্যাসার্ধ কমতে থাকে। অর্থাৎ আকার হ্রাস পেতে থাকে। K ও Ca এর ইলেকট্রন বিন্যাস : [গণিত] দেখা যাচ্ছে, K ও Ca পর্যায় সারণির ৪র্থ পর্যায়ের গ্রুপ-1 ও গ্রুপ-2 এর মৌল। অর্থাৎ K বামে অবস্থিত হওয়ায় K এর আকার Ca অপেক্ষা বড় | অর্থাৎ মৌলদ্বয়ের আকারের ক্রম : [গণিত]
SSC রসায়ন অধ্যায়-৪ : পর্যায় সারণি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-৪ : পর্যায় সারণি · সৃজনশীল
'Y পর্যায়ের মৌলগুলোর পারমাণবিক আকারের ক্রম ব্যাখ্যা করো।
উদ্দীপক

Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
