পারমাণবিক ভর পর্যায় সারণির মূল ভিত্তি নয়- উদ্দীপকের Z এবং Q এর আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের তথ্য মতে, Z ও Q মৌল দুটি যথাক্রমে আর্গন (Ar) ও পটাসিয়াম (K)। কেননা, Z মৌলটি নিষ্ক্রিয় মৌল [গণিত] এর গ্রুপে অবস্থিত। আর Ne মৌলটির নিচের মৌলটি আর্গন [গণিত] । আবার Q মৌলটি Na এর নিচের মৌল। Na 1 নং গ্রুপের ও ৩য় পর্যায়ের মৌল। অর্থাৎ1 নং গ্রুপের ৪র্থ পর্যায়ের মৌলটি K। পারমাণবিক ভর পর্যায় সারণির মূল ভিত্তি নয় এটি K ও Ar এর আলোকে নিচে ব্যাখ্যা করা হলো- পারমাণবিক ভর পর্যায় সারণির মূল ভিত্তি হিসাবে ধরে নিলে মৌলগুলো তাদের পারমাণবিক ভরের ক্রমানুসারে সাজানো হবে। Ar এর পারমাণবিক ভর 40 এবং পটাসিয়ামের (K) পারমাণবিক ভর 39। পারমাণবিক ভরকে পর্যায় সারণির মূল ভিত্তি ধরে নিলে K এর অবস্থান Ar এর আগে অর্থাৎ গ্রুপ-18 তে নিষ্ক্রিয় গ্যাসের সাথে হবে এবং Ar এর অবস্থান K এর পরে অর্থাৎ গ্রুপ-1 এ ক্ষার ধাতুর সাথে হবে। বাস্তবে K এর বৈশিষ্ট্য নিষ্ক্রিয় গ্যাস থেকে এবং Ar এর বৈশিষ্ট্য ক্ষার ধাতু থেকে সম্পূর্ণ ভিন্ন। এ কারণে পারমাণবিক ভর পর্যায় সারণির মূল ভিত্তি হতে পারে না।
SSC রসায়ন অধ্যায়-৪ : পর্যায় সারণি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-৪ : পর্যায় সারণি · সৃজনশীল
পারমাণবিক ভর পর্যায় সারণির মূল ভিত্তি নয়- উদ্দীপকের Z এবং Q এর আলোক…
উদ্দীপক
[P, Q, X, Y, Z, R প্রতীকী অর্থে ব্যবৃহত]Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
