শেয়ারFacebookWhatsApp

P, Q, X, Y মৌলসমূহকে পারমাণবিক আকারের ঊর্ধ্বক্রমে সাজিয়ে এর যৌক্তিক কারণ বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকের তথ্য মতে, P, Q, X, Y মৌল চারটি যথাক্রমে লিথিয়াম (Li), পটাসিয়াম (K), ম্যাগনেসিয়াম (Mg) ও অ্যালুমিনিয়াম (Al)। নিচে এ মৌলসমূহকে পারমাণবিক আকারের ঊর্ধ্বক্রমে সাজিয়ে এর যৌক্তিক কারণ বিশ্লেষণ করা হলো- জানা আছে, পারমাণবিক আকার মৌলের একটি পর্যায়বৃত্ত ধর্ম। পর্যায় সারণির বাম হতে ডানদিকে অগ্রসর হলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে মৌলসমূহের পারমাণবিক আকার হ্রাস পায়। এর কারণ হলো পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে মৌলের পরমাণুর নিউক্লিয়াসে একটি করে প্রোটন যুক্ত হয় এবং সেই সাথে একটি করে ইলেকট্রনও যুক্ত হয়। নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বহিঃস্থ ইলেকট্রন মেঘ নিউক্লিয়াস কর্তৃক আরও দৃঢ়ভাবে আকৃষ্ট হয় এবং ফলস্বরূপ পরমাণুর আকারও ক্রমশ কমতে থাকে। আবার একই গ্রুপের উপর থেকে নিচে মৌলসমূহের পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। এর কারণ হলো একই গ্রুপে উপর থেকে নিচে অবস্থিত মৌলগুলোর ক্ষেত্রে যোজ্যতা স্তরের ইলেকট্রন বৃদ্ধি না পেলেও নতুন একটি যোজ্যতা স্তরের সৃষ্টি হয়। ফলে নতুন আগত ইলেকট্রনের সাথে কেন্দ্রীয় নিউক্লিয়াসের দূরত্ব বৃদ্ধি পায়। অর্থাৎ, পরমাণুর ব্যাসার্ধ বৃদ্ধি পায়। উদ্দীপকের Li(3), K(19), Mg(12), Al(13) মৌল চারটির ইলেকট্রন বিন্যাস : [গণিত] ইলেকট্রন বিন্যাস অনুসারে, Li ২য় পর্যায়ে Mg, Al ৩য় পর্যায়ে এবং K ৪র্থ পর্যায়ে অবস্থিত। আবার, Li ও K একই গ্রুপের মৌল। অর্থাৎ 1 নং গ্রুপের নিচের মৌল K। নিচের পর্যায়ে অবস্থিত হওয়ায় K এর আকার সবচেয়ে বড় এবং Li উপরের পর্যায়ে অবস্থিত হওয়ায় আকার সবচেয়ে ছোট। Mg একই পর্যায়ে AI এর বামে অবস্থিত বলে Mg এর আকার AI অপেক্ষা বড়। সুতরাং মৌল চারটির আকারের ঊর্ধ্বক্রম: [গণিত]

SSC রসায়ন অধ্যায়-৪ : পর্যায় সারণি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · রসায়ন · অধ্যায়-৪ : পর্যায় সারণি · সৃজনশীল

P, Q, X, Y মৌলসমূহকে পারমাণবিক আকারের ঊর্ধ্বক্রমে সাজিয়ে এর যৌক্তিক…

উদ্দীপক

question image [P, Q, X, Y, Z, R প্রতীকী অর্থে ব্যবৃহত]

Dhaka · 2022

উত্তর

কোনো মৌলের 1 mol চার্জ নিরপেক্ষ গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণু 1 mol ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে একক ঋণাত্মক চার্জযুক্ত গ্যাসীয় আয়ন সৃষ্টি করতে যে পরিমাণ শক্তি নির্গত হয়, তাকে সেই মৌলের ইলেকট্রন আসক্তি বলে।

উত্তর

হ্যালোজেন মানে লবণ উৎপাদনকারী। এর মূল উৎস সামুদ্রিক লবণ। হ্যালোজেন মৌলগুলোর সাথে ধাতু যুক্ত হয়ে লবণ গঠিত হয়। যেমন CI এর সাথে Na ধাতু যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড লবণ বা খাদ্য লবণ (NaCI) গঠিত হয়। এজন্যই ক্লোরিন (CI) কে হ্যালোজেন মৌল বলা হয়।

উত্তর

উদ্দীপকের তথ্য মতে, Z ও Q মৌল দুটি যথাক্রমে আর্গন (Ar) ও পটাসিয়াম (K)। কেননা, Z মৌলটি নিষ্ক্রিয় মৌল 10Ne{ }_{10} \mathrm{Ne} এর গ্রুপে অবস্থিত। আর Ne মৌলটির নিচের মৌলটি আর্গন (18Ar)\left({ }_{18} \mathrm{Ar}\right)। আবার Q মৌলটি Na এর নিচের মৌল। Na 1 নং গ্রুপের ও ৩য় পর্যায়ের মৌল। অর্থাৎ1 নং গ্রুপের ৪র্থ পর্যায়ের মৌলটি K। পারমাণবিক ভর পর্যায় সারণির মূল ভিত্তি নয় এটি K ও Ar এর আলোকে নিচে ব্যাখ্যা করা হলো- পারমাণবিক ভর পর্যায় সারণির মূল ভিত্তি হিসাবে ধরে নিলে মৌলগুলো তাদের পারমাণবিক ভরের ক্রমানুসারে সাজানো হবে। Ar এর পারমাণবিক ভর 40 এবং পটাসিয়ামের (K) পারমাণবিক ভর 39। পারমাণবিক ভরকে পর্যায় সারণির মূল ভিত্তি ধরে নিলে K এর অবস্থান Ar এর আগে অর্থাৎ গ্রুপ-18 তে নিষ্ক্রিয় গ্যাসের সাথে হবে এবং Ar এর অবস্থান K এর পরে অর্থাৎ গ্রুপ-1 এ ক্ষার ধাতুর সাথে হবে। বাস্তবে K এর বৈশিষ্ট্য নিষ্ক্রিয় গ্যাস থেকে এবং Ar এর বৈশিষ্ট্য ক্ষার ধাতু থেকে সম্পূর্ণ ভিন্ন। এ কারণে পারমাণবিক ভর পর্যায় সারণির মূল ভিত্তি হতে পারে না।

উত্তর

উদ্দীপকের তথ্য মতে, P, Q, X, Y মৌল চারটি যথাক্রমে লিথিয়াম (Li), পটাসিয়াম (K), ম্যাগনেসিয়াম (Mg) ও অ্যালুমিনিয়াম (Al)। নিচে এ মৌলসমূহকে পারমাণবিক আকারের ঊর্ধ্বক্রমে সাজিয়ে এর যৌক্তিক কারণ বিশ্লেষণ করা হলো- জানা আছে, পারমাণবিক আকার মৌলের একটি পর্যায়বৃত্ত ধর্ম। পর্যায় সারণির বাম হতে ডানদিকে অগ্রসর হলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে মৌলসমূহের পারমাণবিক আকার হ্রাস পায়। এর কারণ হলো পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে মৌলের পরমাণুর নিউক্লিয়াসে একটি করে প্রোটন যুক্ত হয় এবং সেই সাথে একটি করে ইলেকট্রনও যুক্ত হয়। নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বহিঃস্থ ইলেকট্রন মেঘ নিউক্লিয়াস কর্তৃক আরও দৃঢ়ভাবে আকৃষ্ট হয় এবং ফলস্বরূপ পরমাণুর আকারও ক্রমশ কমতে থাকে। আবার একই গ্রুপের উপর থেকে নিচে মৌলসমূহের পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। এর কারণ হলো একই গ্রুপে উপর থেকে নিচে অবস্থিত মৌলগুলোর ক্ষেত্রে যোজ্যতা স্তরের ইলেকট্রন বৃদ্ধি না পেলেও নতুন একটি যোজ্যতা স্তরের সৃষ্টি হয়। ফলে নতুন আগত ইলেকট্রনের সাথে কেন্দ্রীয় নিউক্লিয়াসের দূরত্ব বৃদ্ধি পায়। অর্থাৎ, পরমাণুর ব্যাসার্ধ বৃদ্ধি পায়। উদ্দীপকের Li(3), K(19), Mg(12), Al(13) মৌল চারটির ইলেকট্রন বিন্যাস : Li⁡(3)=1s22s1\operatorname{Li}(3)=1 s^2 2 s^1 Mg⁡(12)=1s22s22p63s2\operatorname{Mg}(12)=1 s^2 2 s^2 2 p^6 3 s^2 Al⁡(13)=1s22s22p63s23p1\operatorname{Al}(13)=1 s^2 2 s^2 2 p^6 3 s^2 3 p^1 K⁡(19)=1s22s22p63s23p64s1\operatorname{K}(19)=1 s^2 2 s^2 2 p^6 3 s^2 3 p^6 4 s^1 ইলেকট্রন বিন্যাস অনুসারে, Li ২য় পর্যায়ে Mg, Al ৩য় পর্যায়ে এবং K ৪র্থ পর্যায়ে অবস্থিত। আবার, Li ও K একই গ্রুপের মৌল। অর্থাৎ 1 নং গ্রুপের নিচের মৌল K। নিচের পর্যায়ে অবস্থিত হওয়ায় K এর আকার সবচেয়ে বড় এবং Li উপরের পর্যায়ে অবস্থিত হওয়ায় আকার সবচেয়ে ছোট। Mg একই পর্যায়ে AI এর বামে অবস্থিত বলে Mg এর আকার AI অপেক্ষা বড়। সুতরাং মৌল চারটির আকারের ঊর্ধ্বক্রম: Li(3)<Al(13)<Mg(12)<K(19)\mathrm{Li}(3)<\mathrm{Al}(13)<\mathrm{Mg}(12)<\mathrm{K}(19)
SSCরসায়নঅধ্যায়-৪ : পর্যায় সারণি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.Rb-কে ক্ষার ধাতু বলা হয় কেন?

Rb-কে ক্ষার ধাতু বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.N ও O এর মধ্যে কোনটির আয়নিকরণ শক্তি বেশি তা ব্যাখ্যা করো।

N ও O এর মধ্যে কোনটির আয়নিকরণ শক্তি বেশি তা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.Mg ও Ca একই ধর্ম প্রদর্শন করে- ব্যাখ্যা করো।

Mg ও Ca একই ধর্ম প্রদর্শন করে- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.K,K+\mathbf{K}, \mathbf{K}^{+} -এর মধ্যে কোনটির আকার বড় এবং কেন?

K,K+\mathbf{K}, \mathbf{K}^{+} -এর মধ্যে কোনটির আকার বড় এবং কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.পারমাণবিক ভর তথা ভরসংখ্যা পর্যায় সারিণর মূলভিত্তি নয়— ব্যাখ্যা করো।

পারমাণবিক ভর তথা ভরসংখ্যা পর্যায় সারিণর মূলভিত্তি নয়— ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.Mn\mathrm{Mn} কে অবস্থান্তর মৌল বলা হয়- ব্যাখ্যা করো।

Mn\mathrm{Mn} কে অবস্থান্তর মৌল বলা হয়- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ক্লোরিনকে হ্যালোজেন বলার কারণ ব্যাখ্যা করো।

ক্লোরিনকে হ্যালোজেন বলার কারণ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের মধ্যে কোনটি আকারে বড়া? ব্যাখ্যা করো।

ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের মধ্যে কোনটি আকারে বড়া? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.হাইড্রোজেনকে গ্রুপ-1 এ বা ক্ষার ধাতুর সাথে স্থান দেয়ার কারণ কী?

হাইড্রোজেনকে গ্রুপ-1 এ বা ক্ষার ধাতুর সাথে স্থান দেয়ার কারণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.Li+\mathrm{Li}^+ এর আকার Li থেকে ছোটো কেন? ব্যাখ্যা করো।

Li+\mathrm{Li}^+ এর আকার Li থেকে ছোটো কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.পর্যায় সারণিতে হাইড্রোজেনের অবস্থান ব্যাখ্যা করো।

পর্যায় সারণিতে হাইড্রোজেনের অবস্থান ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নিম্নোক্ত সারণিটি আধুনিক পর্যায় সারণির একটি অংশ নির্দেশ করে : question image A, B, D, X ও Y প্রচলিত অর্থ বহন করে না।

Dhaka · 2026

ক
আইসোটোপ কী?
খ
CaCl2\mathrm{CaCl}_2 একটি উচ্চ গলনাঙ্কবিশিষ্ট যৌগ- ব্যাখ্যা করো।
গ
উপযুক্ত চিত্রের সাহায্যে উদ্দীপকের DY4\mathrm{DY}_4 যৌগে পরমাণুসমূহের বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো।
ঘ
"পর্যায় সারণিতে আয়নিকরণ শক্তি ও পারমাণবিক ব্যাসার্ধ বিপরীতক্রমে পরিবর্তিত হয়”- উদ্দীপকের A, B এবং Y মৌলের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

Rb-কে ক্ষার ধাতু বলা হয় কেন?N ও O এর মধ্যে কোনটির আয়নিকরণ শক্তি বেশি তা ব্যাখ্যা করো।Mg ও Ca একই ধর্ম প্রদর্শন করে- ব্যাখ্যা করো।[গণিত] -এর মধ্যে কোনটির আকার বড় এবং কেন?পারমাণবিক ভর তথা ভরসংখ্যা পর্যায় সারিণর মূলভিত্তি নয়— ব্যাখ্যা করো।[গণিত] কে অবস্থান্তর মৌল বলা হয়- ব্যাখ্যা করো।ক্লোরিনকে হ্যালোজেন বলার কারণ ব্যাখ্যা করো।ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের মধ্যে কোনটি আকারে বড়া? ব্যাখ্যা করো।হাইড্রোজেনকে গ্রুপ-1 এ বা ক্ষার ধাতুর সাথে স্থান দেয়ার কারণ কী?[গণিত] এর আকার Li থেকে ছোটো কেন? ব্যাখ্যা করো।পর্যায় সারণিতে হাইড্রোজেনের অবস্থান ব্যাখ্যা করো।"পর্যায় সারণিতে আয়নিকরণ শক্তি ও পারমাণবিক ব্যাসার্ধ বিপরীতক্রমে পরিবর্তিত হয়”

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।