উদ্দীপকে উল্লিখিত A, B, C মৌলত্রয়ের পারমাণবিক ব্যাসার্ধের ক্রম বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের তথ্য মতে, [গণিত] ও [গণিত] মৌলত্রয় যথাক্রমে Mg , K এবং Ca । কেননা 12,19 ও 20 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলত্রয় যথাক্রমে ম্যাগনেসিয়াম (Mg), পটাসিয়াম (K) এবং ক্যালসিয়াম (Ca)। মৌল ৩টির পারমাণবিক আকারের ক্রম নিচে বিশ্লেষণ করা হলো- জানা আছে, পর্যায় সারণির একই পর্যায়ে বাম থেকে যত ডানে যাওয়া যায় মৌলসমূহের পারমাণবিক আকার ততই হ্রাস পায়। কারণ একই পর্যায়ে বাম থেকে ডানে যাওয়ার সাথে সাথে একটি করে পারমাণবিক সংখ্যা বাড়ে এবং তাদের মধ্যবর্তী আকর্ষণ বৃদ্ধি পায়। এতে শক্তিস্তরের ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের দিকে ঝুঁকে থাকে। ফলে পারমাণবিক আকার হ্রাস পায়। আবার একই গ্রুপে উপর থেকে নিচে মৌলসমূহের আকার বৃদ্ধি পায়। কারণ একই গ্রুপে উপর থেকে নিচে একটি করে নতুন স্তর যুক্ত হয় কিন্তু বহিঃস্তরে কোনো ইলেকট্রন যুক্ত হয় না বলে পারমাণবিক আকার বৃদ্ধি পায়। Mg, K, Ca মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস করে পাই- [গণিত] ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যাচ্ছে, Mg মৌলটি পর্যায় সারণির ৩য় পর্যায়ে অবস্থিত।K ও Ca মৌলদ্বয় ৪র্থ পর্যায়ে তথা একই পর্যায়ে অবস্থিত। আবার ৪র্থ পর্যায়ে K মৌলটি Ca মৌলের বামে অবস্থিত। তাই K মৌলের আকার Ca অপেক্ষা বড়। অন্যদিকে Mg মৌল ৩য় পর্যায়ের মৌল বলে শক্তিস্তর ১টা কম। অর্থাৎ উপরের পর্যায়ে অবস্থিত বলে আকার সবচেয়ে ছোট। সুতরাং, প্রদত্ত মৌল ৩টির পারমাণবিক আকারের ক্রম: [গণিত] বা [গণিত]
SSC রসায়ন অধ্যায়-৪ : পর্যায় সারণি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-৪ : পর্যায় সারণি · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত A, B, C মৌলত্রয়ের পারমাণবিক ব্যাসার্ধের ক্রম বিশ্…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
