He কে গ্রুপ 18 এ রাখা হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর: হিলিয়াম (He) কে গ্রুপ 18 এ রাখার কারণ নিম্নরূপ- He এর ইলেকট্রন বিন্যাস: [গণিত] ইলেকট্রন বিন্যাস অনুযায়ী, একে গ্রুপ-২ এ স্থান দেওয়া উচিত ছিল। কিন্তু গ্রুপ-2 এর মৌলসমূহ তীব্র তড়িৎ ধনাত্মক, যা মৃৎক্ষার ধাতু। অপরদিকে He একটি নিষ্ক্রিয় গ্যাস। এর ধর্ম অন্যান্য নিষ্ক্রিয় গ্যাস Ne, Ar, Kr, Xe, Rn ইত্যাদির সাথে মিলে যায়। এসব নিষ্ক্রিয় গ্যার্স 18 নং গ্রুপে অবস্থিত। He এর ধর্ম কখনই 2 নং গ্রুপের মৃৎক্ষার ধাতুর মতো হয় না। এজন্য He কে নিষ্ক্রিয় গ্যাসসমূহের সাথে গ্রুপ-18 তে রাখা হয়েছে।
SSC রসায়ন অধ্যায়-৪ : পর্যায় সারণি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-৪ : পর্যায় সারণি · সৃজনশীল
He কে গ্রুপ 18 এ রাখা হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর
