বস্তুর ওজন তরলের প্লবতার চেয়ে বেশি হলে কোনটি ঘটবে?
ক. বস্তুটি তরলে সম্পূর্ণভাবে ডুবে যাবে
খ. বস্তুটি তরলে আংশিক ডুবে যাবে
গ. বস্তুটি তরলে ওজনহীন মনে হবে
ঘ. বস্তুটি তরলে ভেসে উঠবে
উত্তর: বস্তুটি তরলে সম্পূর্ণভাবে ডুবে যাবে
ব্যাখ্যা: প্লবতা এবং বস্তুর ভাসন ও নিমজ্জন: বস্তুর ওজন প্লবতার চেয়ে বেশি হলে বস্তু সম্পূর্ণভাবে ডুবে যাবে। বস্তুর ওজন প্লবতার সমান হলে বস্তু নিমজ্জিত অবস্থায় ভাসবে। বস্তুর ওজন প্লবতার চেয়ে কম হলে বস্তুটি আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-৫ : পদার্থের অবস্থা ও চাপ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-৫ : পদার্থের অবস্থা ও চাপ · MCQ