সূর্যের চারদিকে পৃথিবীর গতি (বার্ষিক গতি) পর্যায়বৃত্ত গতি হলেও ঘূর্ণন গতি নয়- ব্যাখ্যা করো।
উত্তর: জানা কোনো গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে, এটি এর গতির পথে কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে, তাহলে সেই গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। পৃথিবী সূর্যকে উপবৃত্তাকার পথে প্রতি [গণিত] বছর বা [গণিত] দিন পরপর একই দিক থেকে পরিভ্রমণ করে, তাই পৃথিবীর গতি পর্যায়বৃত্ত গতি। আবার, কোনো বস্তু যদি কোনো বিন্দু বা অক্ষ থেকে সমান দূরত্ব বজায় রেখে ঐ বিন্দু বা অক্ষের চারপাশে বৃত্তাকার পথে ঘুরে, তবে বস্তুর সেই গতি হলো ঘূর্ণন গতি। যেহেতু পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার, সেহেতু সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সর্বদা সমান নয়, পর্যায়কালের বিভিন্ন সময়ে এই দূরত্ব বিভিন্ন। তাই সূর্যের চারদিকে পৃথিবীর গতি ঘূর্ণন গতি নয়, বরং এটি উপবৃত্তাকার গতি।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-২ : গতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-২ : গতি · সৃজনশীল
সূর্যের চারদিকে পৃথিবীর গতি (বার্ষিক গতি) পর্যায়বৃত্ত গতি হলেও ঘূর্ণন গতি নয়- ব্যাখ্যা করো।
উত্তর
