বস্তুর ওজন পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন হয় কেন ব্যাখ্যা কর।
উত্তর: পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণের মান বিভিন্ন বলে বস্তুর ওজন পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন হয়। আমরা জানি, অভিকর্ষজ ত্বরণ, [গণিত] । যেহেতু পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়, মেরু অঞ্চলে একটুখানি চাপা তাই ভূপৃষ্ঠের সকল স্থানের জন্য পৃথিবীর ব্যাসার্ধ ( [গণিত] ) ধ্রুবক নয়। মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ ( [গণিত] ) সবচেয়ে কম বলে সেখানে [গণিত] এর মান সবচেয়ে বেশি, ফলে সেখানে বস্তুর ওজন সবচেয়ে বেশি, আবার, বিষুবীয় অঞ্চলে [গণিত] এর মান সবচেয়ে বেশি বলে সেখানে [গণিত] এর মান সবচেয়ে কম। এ কারণে বিষুবীয় অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে কম। এছাড়া উচ্চতার ক্রিয়া ও আহ্নিক গতির ফলেও [গণিত] এর মানের তারতম্য হওয়ায় বস্তুর ওজনের তারতম্য হয়।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-২ : গতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-২ : গতি · সৃজনশীল
বস্তুর ওজন পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন হয় কেন ব্যাখ্যা কর।
উত্তর
