সুষম দ্রুতিতে চলমান বস্তুর ত্বরণ ব্যাখ্যা করো।
উত্তর: সুষমদ্রুতিতে সরলপথে চলমান বস্তুর বেগের মান ও দিক উভয়ই অপরিবর্তিত থাকে। তাই এক্ষেত্রে ত্বরণ থাকে না। তবে সুষমদ্রুতিতে বৃত্তাকার পথে ঘূর্ণনশীল বস্তুর ত্বরণ থাকে। কারণ যখন কোনো বস্তু সুষমদ্রুতিতে বৃত্তের পরিধি বরাবর ঘুরতে থাকে তখন ঐ বস্তুর গতিকে সুষম বৃত্তাকার গতি বলে। ঐরূপ গতিতে বস্তু সুষমদ্রুতিতে চলে বলে বস্তুর বেগের মানের কোনো পরিবর্তন হয় না। কিন্তু বেগের দিকের পরিবর্তন হয়। কেননা বৃত্তাকার পথের কোনো বিন্দুতে বেগের দিক বৃত্তের পরিধির উপর ঐ বিন্দুতে অঙ্কিত স্পর্শক বরাবর। পরিধির বিভিন্ন বিন্দুতে স্পর্শকের অভিমুখ বিভিন্ন বলে বেগের দিক প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ বেগেরও পরিবর্তন হচ্ছে অবিরত। সুতরাং বস্তুর ত্বরণ হচ্ছে। তাই সুষমদ্রুতিতে চলমান বস্তুর বৃত্তাকার পথে ত্বরণ থাকে।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-২ : গতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-২ : গতি · সৃজনশীল
সুষম দ্রুতিতে চলমান বস্তুর ত্বরণ ব্যাখ্যা করো।
উত্তর
