বেহালার তারের গতি সরল স্পন্দন গতি– ব্যাখ্যা করো।
উত্তর: বেহালার তারে আঘাত বা ঘর্ষণ করলে তারটি সাম্যাবস্থার দুই পাশে বারবার সামনে পেছনে কম্পিত হতে থাকে। এই কম্পনের সময় তারের উপর একটি প্রত্যয়নী বল কাজ করে, যা তাকে আবার সাম্যাবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করে। প্রত্যয়নী বলের মান সরণের সমানুপাতিক এবং দিক সরণের বিপরীত হয়। যা তারের কণাগুলোর গতি সরল স্পন্দন গতির শর্ত পূরণ করে। কম্পনের ফলে নির্দিষ্ট সময় পর পর একই অবস্থার পুনরাবৃত্তি ঘটে। এজন্য বেহালার তারের গতিকে সরল স্পন্দন গতি বলা হয়।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-২ : গতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-২ : গতি · সৃজনশীল
বেহালার তারের গতি সরল স্পন্দন গতি– ব্যাখ্যা করো।
উত্তর
