পৃথিবীর দুই মেরুতে একই ভরের দুইটি বস্তুর ওজন একই হওয়ার কারণ ব্যাখ্যা করো।
উত্তর: ভর বস্তুর মৌলিক বৈশিষ্ট্য, যার কোনো পরিবর্তন হয় না। বস্তুর ওজন অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভর করে। পৃথিবী সম্পূর্ণ গোলাকার না হওয়ায় এর ব্যাসার্ধ সর্বত্র সমান নয়। মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে কম এবং বিষুব অঞ্চলে সবচেয়ে বেশি। এতে মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান সবচেয়ে বেশি এবং বিষুব অঞ্চলে সবচেয়ে কম হয়। এজন্য বস্তুর ওজন পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন হয়। পৃথিবীর কেন্দ্র থেকে উত্তর ও দক্ষিণ মেরুর দূরত্ব সমান হওয়ায় দুই মেরুতে অভিকর্ষজ ত্বরণ সমান, তাই একই ভরের দুইটি বস্তু দুই মেরুতে রাখলে তাদের ওজন একই হয়।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-৪ : কাজ, ক্ষমতা ও শক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-৪ : কাজ, ক্ষমতা ও শক্তি · সৃজনশীল
পৃথিবীর দুই মেরুতে একই ভরের দুইটি বস্তুর ওজন একই হওয়ার কারণ ব্যাখ্যা করো।
উত্তর