দোলনায় দোল খাওয়া শিশুর ক্ষেত্রে- i. সাম্যাবস্থায় বেগ সবচেয়ে কম ii. সাম্যাবস্থা হতে যে কোনো দিকেই বিভবশক্তি বৃদ্ধি পায় iii. সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি সবচেয়ে কম নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii, ও iii
উত্তর: ii ও iii
ব্যাখ্যা: দোলনায় দোল খাওয়া শিশুর ক্ষেত্রে- (i) সাম্যাবস্থায় বেগ সর্বোচ্চ। (ii) সাম্যাবস্থা হতে যেকোনো দিকেই ভূমি হতে অধিক উচ্চতায় অবস্থান করে ফলে বিভবশক্তি বৃদ্ধি পায়। (iii) সর্বোচ্চ উচ্চতায় বেগ শূন্য ফলে গতিশক্তি শূন্য। অতএব, (ii) ও (iii) সঠিক উত্তর।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-৪ : কাজ, ক্ষমতা ও শক্তি MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-৪ : কাজ, ক্ষমতা ও শক্তি · MCQ

