শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-২ এ উল্লেখিত শক্তির রূপান্তর ব্যাখ্যাপূর্বক পরিবেশের উপর শক্তির বিরূপ প্রভাব সম্পর্কে তোমার মতামত ব্যক্ত করো।

উত্তর: দৃশ্যকল্প-২ এ অনবায়নযোগ্য শক্তি ফসিল জ্বালানি এবং নবায়নযোগ্য শক্তি সৌরশক্তির রূপান্তর দেখানো হয়েছে। নিচে এটি ব্যাখ্যা করা হলো: ফসিল জ্বালানি শক্তির রূপান্তর: তেল, গ্যাস বা কয়লা তিনটিই হচ্ছে ফসিল জ্বালানি, অর্থাৎ লক্ষ-কোটি বছর আগে গাছপালা মাটির নিচে চাপা পড়ে দীর্ঘদিনের তাপ আর চাপে এই রূপ নিয়েছে। মাটির নিচ থেকে কয়লা, তেল আর গ্যাসকে তুলতে হয়। প্রাথমিক অবস্থায় সেগুলো অনেক ঘন থাকে, রিফাইনারিতে সেগুলো পরিশোধন করে পেট্রোল, ডিজেল বা কেরোসিনে রূপান্তর করা হয়। মাটির নিচ থেকে যে গ্যাস বের হয় সেটি মূলত মিথেন CH₁. এর সাথে জলীয়বাষ্প এবং অন্যান্য গ্যাস মেশনো থাকতে পারে এবং সেগুলো আলাদা করে নিতে হয়। সৌরশক্তির রূপান্তর: সূর্য থেকে আসা আলো আর তাপের একটা অংশ বায়ুমণ্ডলে শোষিত হয়ে যায়, রাতের বেলা সেটা থাকে না, মেঘ বৃষ্টির কারণে সেটা অনিয়ন্ত্রিত। তাছাড়াও শক্তিটা আসে তাপ কিংবা আলো হিসেবে। সূর্যের তাপকে ব্যবহার করে সেটা দিয়ে বিদ্যুৎ তৈরি করা যায়। তার চেয়ে বেশি জনপ্রিয় পদ্ধতি হচ্ছে সেটাকে সরাসরি বিদ্যুতে রূপান্তর করা। আজকাল পৃথিবীর একটা পরিচিত দৃশ্য হচ্ছে সোলার প্যানেল, বাসার ছাদে লাগিয়ে মানুষ তার নিজের প্রয়োজনীয় বিদ্যুৎ নিজের বাসায় তৈরি করে নেয়। পরিবেশের উপর শক্তির বিরূপ প্রভাব সম্পর্কে আমার মতামত: শক্তির রূপান্তরে পরিবেশের উপর প্রভাবের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ফসিল জ্বালানি বা তেল, গ্যাস এবং কয়লা। এই তিনটিতেই কার্বনের পরিমাণ অনেক বেশি এবং এগুলো পুড়িয়ে যখন তাপশক্তি তৈরি হয় তখন কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়, যেটি একটি গ্রিন হাউস গ্যাস, যেটি বৈশ্বিক উষ্ণতার প্রধান কারণ। বৈশ্বিক উষ্ণতার কারণে মেরু অঞ্চলের বরফ গলে গিয়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। সেকারণে পৃথিবীর যেসব দেশের নিম্নাঞ্চল প্লাবিত হবে সেসব দেশের কৃষিজমি লবণাক্ত হয়ে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব ফেলবে। নিউক্লিয়ার বিদ্যুৎকেন্দ্রে কার্বন ডাইঅক্সাইডের নিঃসরণ হয় না, কিন্তু নিউক্লিয়ার বর্জ্য অত্যন্ত তেজস্ক্রিয় এবং এদের তেজস্ক্রিয়তার মাত্রা নিরাপদ মাত্রায় পৌছানোর জন্য লক্ষ লক্ষ বছর সংরক্ষণ করতে হয় যেটি পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ। তুলনামূলকভাবে পরিবেশের উপর নবায়নযোগ্য শক্তির প্রভাব কম, তবে জলবিদ্যুতের জন্য যখন নদীতে বাঁধ দেওয়া হয় তখন একদিকে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়ে পরিবেশের ক্ষতি হয়, অন্যদিকে পানির প্রবাহ কমে যাওয়ার কারণে বাঁধের পরবর্তী এলাকায় তীব্র খরার সৃষ্টি হতে পারে।

SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-৪ : কাজ, ক্ষমতা ও শক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-৪ : কাজ, ক্ষমতা ও শক্তি · সৃজনশীল

দৃশ্যকল্প-২ এ উল্লেখিত শক্তির রূপান্তর ব্যাখ্যাপূর্বক পরিবেশের উপর …

উদ্দীপক

দৃশ্যকল্প-১: 2 kg ভরের একটি পাথরকে 30 m উঁচু হতে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। পাথরটি একটি স্প্রিং এর উপর পড়ল। স্প্রিং ধ্রুবক 105 J m−210^5 \mathrm{~J} \mathrm{~m}^{-2}. দৃশ্যকল্প-২ : question image

উত্তর

কোনো যন্ত্রের লভ্য কার্যকর শক্তি ও মোট প্রদত্ত শক্তির অনুপাতকে ঐ যন্ত্রের কর্মদক্ষতা বলে।

উত্তর

question image ক্ষমতার সমীকরণ হতে দেখা যায় যে, ক্ষমতা ভর, দৈর্ঘ্য ও সময় তিনটি মৌলিক রাশির সমন্বয়ে গঠিত, যা একটি লব্ধ রাশি।

উত্তর

এখানে, পাথরের ভর, m=2 kg উচ্চতা, h=30 m\mathrm{h}=30 \mathrm{~m} অভিকর্ষজ ত্বরণ, g=9.8 m s−2\mathrm{g}=9.8 \mathrm{~m} \mathrm{~s}^{-2} স্প্রিং এর ঞ্জুবক, k=105 J m−2\mathrm{k}=10^5 \mathrm{~J} \mathrm{~m}^{-2} স্প্রিং এর সংকোচন, x=x= ? এখন, সর্বোচ্চ উচ্চতায় পাথরটির স্থিতিশক্তি = স্প্রিং এর সংকোচনে কৃতকাজ বা, mgh=12kx2m g h=\frac{1}{2} k x^2 বা, x=2mghk=2×2 kg×9.8 m s−2×30 m105Jm−2x=\sqrt{\frac{2 \mathrm{mgh}}{\mathrm{k}}}=\sqrt{\frac{2 \times 2 \mathrm{~kg} \times 9.8 \mathrm{~m} \mathrm{~s}^{-2} \times 30 \mathrm{~m}}{10^5 \mathrm{Jm}^{-2}}} =0.10844 m=10.844 cm=0.10844 \mathrm{~m}=10.844 \mathrm{~cm} অতএব, স্প্রিংটি 10.844 cm সংকুচিত হবে !

উত্তর

দৃশ্যকল্প-২ এ অনবায়নযোগ্য শক্তি ফসিল জ্বালানি এবং নবায়নযোগ্য শক্তি সৌরশক্তির রূপান্তর দেখানো হয়েছে। নিচে এটি ব্যাখ্যা করা হলো: ফসিল জ্বালানি শক্তির রূপান্তর: তেল, গ্যাস বা কয়লা তিনটিই হচ্ছে ফসিল জ্বালানি, অর্থাৎ লক্ষ-কোটি বছর আগে গাছপালা মাটির নিচে চাপা পড়ে দীর্ঘদিনের তাপ আর চাপে এই রূপ নিয়েছে। মাটির নিচ থেকে কয়লা, তেল আর গ্যাসকে তুলতে হয়। প্রাথমিক অবস্থায় সেগুলো অনেক ঘন থাকে, রিফাইনারিতে সেগুলো পরিশোধন করে পেট্রোল, ডিজেল বা কেরোসিনে রূপান্তর করা হয়। মাটির নিচ থেকে যে গ্যাস বের হয় সেটি মূলত মিথেন CH₁. এর সাথে জলীয়বাষ্প এবং অন্যান্য গ্যাস মেশনো থাকতে পারে এবং সেগুলো আলাদা করে নিতে হয়। সৌরশক্তির রূপান্তর: সূর্য থেকে আসা আলো আর তাপের একটা অংশ বায়ুমণ্ডলে শোষিত হয়ে যায়, রাতের বেলা সেটা থাকে না, মেঘ বৃষ্টির কারণে সেটা অনিয়ন্ত্রিত। তাছাড়াও শক্তিটা আসে তাপ কিংবা আলো হিসেবে। সূর্যের তাপকে ব্যবহার করে সেটা দিয়ে বিদ্যুৎ তৈরি করা যায়। তার চেয়ে বেশি জনপ্রিয় পদ্ধতি হচ্ছে সেটাকে সরাসরি বিদ্যুতে রূপান্তর করা। আজকাল পৃথিবীর একটা পরিচিত দৃশ্য হচ্ছে সোলার প্যানেল, বাসার ছাদে লাগিয়ে মানুষ তার নিজের প্রয়োজনীয় বিদ্যুৎ নিজের বাসায় তৈরি করে নেয়। পরিবেশের উপর শক্তির বিরূপ প্রভাব সম্পর্কে আমার মতামত: শক্তির রূপান্তরে পরিবেশের উপর প্রভাবের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ফসিল জ্বালানি বা তেল, গ্যাস এবং কয়লা। এই তিনটিতেই কার্বনের পরিমাণ অনেক বেশি এবং এগুলো পুড়িয়ে যখন তাপশক্তি তৈরি হয় তখন কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়, যেটি একটি গ্রিন হাউস গ্যাস, যেটি বৈশ্বিক উষ্ণতার প্রধান কারণ। বৈশ্বিক উষ্ণতার কারণে মেরু অঞ্চলের বরফ গলে গিয়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। সেকারণে পৃথিবীর যেসব দেশের নিম্নাঞ্চল প্লাবিত হবে সেসব দেশের কৃষিজমি লবণাক্ত হয়ে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব ফেলবে। নিউক্লিয়ার বিদ্যুৎকেন্দ্রে কার্বন ডাইঅক্সাইডের নিঃসরণ হয় না, কিন্তু নিউক্লিয়ার বর্জ্য অত্যন্ত তেজস্ক্রিয় এবং এদের তেজস্ক্রিয়তার মাত্রা নিরাপদ মাত্রায় পৌছানোর জন্য লক্ষ লক্ষ বছর সংরক্ষণ করতে হয় যেটি পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ। তুলনামূলকভাবে পরিবেশের উপর নবায়নযোগ্য শক্তির প্রভাব কম, তবে জলবিদ্যুতের জন্য যখন নদীতে বাঁধ দেওয়া হয় তখন একদিকে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়ে পরিবেশের ক্ষতি হয়, অন্যদিকে পানির প্রবাহ কমে যাওয়ার কারণে বাঁধের পরবর্তী এলাকায় তীব্র খরার সৃষ্টি হতে পারে।
SSCপদার্থবিজ্ঞানঅধ্যায়-৪ : কাজ, ক্ষমতা ও শক্তি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.200 gm ভরের একটি আম ভূমি থেকে 7 m উচ্চতায় ঝুলে থাকলে বিভবশক্তি কত হবে?

200 gm ভরের একটি আম ভূমি থেকে 7 m উচ্চতায় ঝুলে থাকলে বিভবশক্তি কত হবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.একটি ইঞ্জিনের কর্মদক্ষতা 60% বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

একটি ইঞ্জিনের কর্মদক্ষতা 60% বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিভবশক্তি উচ্চতার উপর নির্ভর করে কী?-ব্যাখ্যা করো।

বিভবশক্তি উচ্চতার উপর নির্ভর করে কী?-ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিউক্লিয়ার বোমার ধ্বংসলীলা এত বিস্তৃত হয়- বিশ্লেষণ করো।

নিউক্লিয়ার বোমার ধ্বংসলীলা এত বিস্তৃত হয়- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.পাহাড় থেকে নিচে নামা অপেক্ষা উপরে উঠা কষ্টকর কেন?

পাহাড় থেকে নিচে নামা অপেক্ষা উপরে উঠা কষ্টকর কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ভূতাপীয় শক্তি ব্যাখ্যা করো।

ভূতাপীয় শক্তি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.স্প্রিং দ্বারা কৃতকাজ এর বিভবশক্তির উপর নির্ভর করে কেন? ব্যাখ্যা করো।

স্প্রিং দ্বারা কৃতকাজ এর বিভবশক্তির উপর নির্ভর করে কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সাইকেল চালানোর সময় একজন ব্যক্তির শক্তির রূপান্তর ব্যাখ্যা করো।

সাইকেল চালানোর সময় একজন ব্যক্তির শক্তির রূপান্তর ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিউক্লিয়ার বিক্রিয়ায় একটি প্রোটনের সমতুল্য ভর কমে গেলে কী পরিমাণ শক্তি নির্গত হবে? একটি প্রোটনের ভর 1.672×10−241.672 \times 10^{-24} গ্রাম।

নিউক্লিয়ার বিক্রিয়ায় একটি প্রোটনের সমতুল্য ভর কমে গেলে কী পরিমাণ শক্তি নির্গত হবে? একটি প্রোটনের ভর 1.672×10−241.672 \times 10^{-24} গ্রাম।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সূর্যের শক্তি ফুরিয়ে যাবার আশঙ্কা নেই কেন? ব্যাখ্যা করো।

সূর্যের শক্তি ফুরিয়ে যাবার আশঙ্কা নেই কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিউক্লিয়ার বিক্রিয়া নিয়ন্ত্রণ করার জন্য কন্ট্রোল রড ব্যবহার করা হয় কেন? ব্যাখ্যা করো।

নিউক্লিয়ার বিক্রিয়া নিয়ন্ত্রণ করার জন্য কন্ট্রোল রড ব্যবহার করা হয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কর্মদক্ষতার কোনো একক নেই কেন?- ব্যাখ্যা করো।

কর্মদক্ষতার কোনো একক নেই কেন?- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

200 gm ভরের একটি আম ভূমি থেকে 7 m উচ্চতায় ঝুলে থাকলে বিভবশক্তি কত হবে?একটি ইঞ্জিনের কর্মদক্ষতা 60% বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।বিভবশক্তি উচ্চতার উপর নির্ভর করে কী?-ব্যাখ্যা করো।নিউক্লিয়ার বোমার ধ্বংসলীলা এত বিস্তৃত হয়- বিশ্লেষণ করো।পাহাড় থেকে নিচে নামা অপেক্ষা উপরে উঠা কষ্টকর কেন?ভূতাপীয় শক্তি ব্যাখ্যা করো।স্প্রিং দ্বারা কৃতকাজ এর বিভবশক্তির উপর নির্ভর করে কেন? ব্যাখ্যা করো।সাইকেল চালানোর সময় একজন ব্যক্তির শক্তির রূপান্তর ব্যাখ্যা করো।নিউক্লিয়ার বিক্রিয়ায় একটি প্রোটনের সমতুল্য ভর কমে গেলে কী পরিমাণ শক্তি নির্গত হবসূর্যের শক্তি ফুরিয়ে যাবার আশঙ্কা নেই কেন? ব্যাখ্যা করো।নিউক্লিয়ার বিক্রিয়া নিয়ন্ত্রণ করার জন্য কন্ট্রোল রড ব্যবহার করা হয় কেন? ব্যাখ্যাকর্মদক্ষতার কোনো একক নেই কেন?- ব্যাখ্যা করো।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।