বস্তুর ভর ধ্রুব হলেও ওজন ধ্রুব নয়- ব্যাখ্যা করো।
উত্তর: পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণের মান বিভিন্ন বলে বস্তুর ওজন পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন হয়। যেহেতু পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়, মেরু অঞ্চলে একটুখানি চাপা তাই পৃথিবীর ব্যাসার্ধ [গণিত] ধ্রুবক নয়। মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ [গণিত] সবচেয়ে কম বলে সেখানে [গণিত] এর মান সবচেয়ে বেশি। ফলে সেখানে বস্তুর ওজন বেশি। আবার, বিষুব অঞ্চলে [গণিত] এর মান সবচেয়ে বেশি বলে [গণিত] এর মান সবচেয়ে কম। এ কারণে বিষুব অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে কম। এছাড়া ভূপৃষ্ঠ থেকে উচ্চতার তারতম্য ও আহ্নিক গতির ফলেও [গণিত] এর মানের তারতম্য হওয়ার কারণে বস্তুর ওজনের তারতম্য হয়।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-৩ : বল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-৩ : বল · সৃজনশীল
বস্তুর ভর ধ্রুব হলেও ওজন ধ্রুব নয়- ব্যাখ্যা করো।
উত্তর