চলন্ত গাড়িতে হঠাৎ ব্রেক চাপলে যাত্রীরা সামনে ঝুঁকে পড়ে কেন? ব্যাখ্যা করো।
উত্তর: চলন্ত বাস হঠাৎ ব্রেক কষলে যাত্রীরা গতি জড়তার কারণে সামনের দিকে ঝুঁকে পড়ে। বাস যখন চলন্ত অবস্থায় থাকে তখন বাসের যাত্রীরাও বাসের সাথে একই দিকে গতি প্রাপ্ত হয়। চলন্ত বাস হঠাৎ ব্রেক কষলে বাসের সাথে সাথে যাত্রীদের শরীরের নিচের অংশ স্থির হয়ে যায়। কিন্তু যাত্রীদের শরীরের উপরের অংশ গতি জড়তার জন্য সামনের দিকে এগিয়ে যায়। এজন্য চলন্ত বাস হঠাৎ ব্রেক কষলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-৩ : বল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-৩ : বল · সৃজনশীল
চলন্ত গাড়িতে হঠাৎ ব্রেক চাপলে যাত্রীরা সামনে ঝুঁকে পড়ে কেন? ব্যাখ্যা করো।
উত্তর