উদ্দীপকে ডাক্তারের পরামর্শ উভয় শিশুর সুস্থতার জন্য কতটুকু উপযুক্ত বলে তুমি মনে কর? নিজের মতামত দাও।
উত্তর: উদ্দীপকে ডাক্তারের পরামর্শটি হলো- “গর্ভধারণের সময় মায়ের বয়স ও সঠিক পরিচর্যা সুস্থ শিশু জন্মদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” যা যথার্থ বলে আমি মনে করি। প্রতিবন্ধিতা প্রতিরোধ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিবন্ধী শিশু যাতে জন্মগ্রহণ না করে এবং শিশু জন্মগ্রহণের পর যাতে প্রতিবন্ধিতার শিকার না হয় সেদিকে সবার সচেতনতা প্রয়োজন। এজন্য যা করণীয়— • গর্ভকালীন মাকে পর্যাপ্ত পুষ্টিকর খাবার খেতে দেওয়া। পুষ্টিকর খাবার না খেলে অনেক ক্ষেত্রে শিশু পূর্ণাঙ্গ সময়ের আগেই জন্মগ্রহণ করে অথবা শিশু কম ওজনের হয়। এসব শিশু শারীরিক ও মানসিক প্রতিবন্ধী হতে পারে। প্রতিবন্ধিতা রোধে গর্ভকালীন প্রথম মাসগুলোর পুষ্টি বেশি গুরুত্বপূর্ণ। গর্ভকালীন আয়োডিনযুক্ত লবণ গ্রহণ শিশুর মানসিক ও শ্রবণ প্রতিবন্ধিতা প্রতিরোধ করে।• গর্ভাবস্থায় ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ গ্রহণ ও মাদক, সিগারেট থেকে বিরত থাকলে কিছু কিছু জন্মত্রুটি এবং মানসিক বা বুদ্ধি প্রতিবন্ধিতা প্রতিরোধ করা সম্ভব। • প্রতিবন্ধিতা রোধ করতে হলে গর্ভধারণের আগে রুবেলা ভাইরাস বা জার্মান হাম প্রতিরোধক টিকা নিতে হবে। ১৫ থেকে ৪৯ বছর বয়সের সকল মহিলাকে ধনুষ্টংকার থেকে রক্ষার জন্য টিটি টিকা দিতে হবে। • জন্মগ্রহণের পর পরই মায়ের প্রথম দুধ শিশুকে দিতে হবে এই দুধে কলোস্ট্রাম নামক হলুদ বর্ণের পদার্থ থাকে, যা শিশুর রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে। • ঘন বসতি ও অস্বাস্থ্যকর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা গুরুতর প্রতিবন্ধিতা সৃষ্টির অন্যতম কারণ। তাই স্বাস্থ্যকর পরিবেশ রক্ষার চেষ্টা করতে হবে। • বেশি বয়সে সন্তান গ্রহণ প্রতিবন্ধিতার অন্যতম কারণ। তাই বেশি বয়সে সন্তান ধারণ নিরুৎসাহিত করতে হবে। • ঘনিষ্ঠ রক্তের সম্পর্কের মধ্যে বিবাহ বন্ধ করতে পারলে সব ধরনের প্রতিবন্ধিতা অনেকাংশে রোধ করা সম্ভব। • শিশুর কানে, চোখে, মাথায় আঘাত বা রোগ সংক্রমণ হওয়ার সাথে সাথে প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে। পরিশেষে আমি বলব, উদ্দীপকে উল্লিখিত উভয় শিশুর সুস্থতার জন্য ডাক্তারের পরামর্শটি যথোপযুক্ত।
SSC গার্হস্থ্য বিজ্ঞান অধ্যায়-৯ : প্রতিবন্ধী শিশু (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্য বিজ্ঞান · অধ্যায়-৯ : প্রতিবন্ধী শিশু (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে ডাক্তারের পরামর্শ উভয় শিশুর সুস্থতার জন্য কতটুকু উপযুক্ত ব…
উদ্দীপক
Dhaka · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর