রনির আচরণ স্বাভাবিক না হওয়ার কারণ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের রনির আচরণ স্বাভাবিক না হওয়ার কারণ হিসেবে জন্মের পূর্বকালীন কারণকে উল্লেখ করা যেতে পারে। বিভিন্ন কারণে একটি শিশু প্রতিবন্ধী হতে পারে। যেমন- ১। জন্মের পূর্বকালীন কারণ, ২। শিশু জন্মের সময়ের কারণ। ৩। শিশু জন্মের পরবর্তী কারণ। উদ্দীপকে জন্মের পূর্বকালীন কারণের কথা বলা হয়েছে। শিশু যখন মায়ের গর্ভে থাকে তখন মায়ের শারীরিক ও মানসিক অবস্থা ও গর্ভের পরিবেশ শিশুর বিকাশকে প্রভাবিত করে। গর্ভাবস্থায় নানা কারণে শিশুর স্বাভাবিক বিকাশ ব্যাহত হতে পারে এবং প্রতিবন্ধী শিশুর জন্ম হতে পারে। গর্ভাবস্থায় প্রথম তিন মাসে মা যদি জার্মান হাম, চিকেনপক্স, মাম্পস, যক্ষ্মা, ম্যালেরিয়া, রুবেলা ভাইরাস, এইডস ইত্যাদি রোগে আক্রান্ত হন তবে গর্ভস্থ শিশুর ওপর তার প্রভাব অত্যন্ত ক্ষতিকর হয়। মায়ের অধিক বয়স অর্থাৎ ৩৫ বৎসরের পর যেসব মহিলা প্রথম সন্তান জন্ম দেন, সেসব শিশু প্রতিবন্ধী হওয়ার আশঙ্কা বেশি থাকে। এছাড়া গর্ভাবস্থায় মা যদি ঘন ঘন খিঁচুনি রোগে আক্রান্ত হন তবে গর্ভস্থ শিশুর শরীরে অক্সিজেনের অভাব ঘটে, যা তার মস্তিষ্কের ক্ষতি করে। ফলে শিশু মানসিক প্রতিবন্ধী হতে পারে। উদ্দীপকে দেখা যায়, রনির জন্মের সময় তার মা লামিয়ার বয়স ছিল ৩৬ বছর। গর্ভাবস্থায় তিন মাসের মধ্যে তার মাম্স এবং সাথে খিচুনিও হয়। এমতাবস্থায় রনি বড়ো হতেই তার মধ্যে অস্বাভাবিকতা লক্ষ করা যায়। সুতরাং বলা যায়, জন্মের পূর্বকালীন কারণই রনির আচরণ স্বাভাবিক না হওয়ার জন্য দায়ী।
SSC গার্হস্থ্য বিজ্ঞান অধ্যায়-৯ : প্রতিবন্ধী শিশু (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্য বিজ্ঞান · অধ্যায়-৯ : প্রতিবন্ধী শিশু (Full Syllabus) · সৃজনশীল
রনির আচরণ স্বাভাবিক না হওয়ার কারণ ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর