ডাক্তার সাহেবের বক্তব্য বিশ্লেষণপূর্বক তা যৌক্তিক কিনা লেখ।
উত্তর: উদ্দীপকে ডাক্তার বলেন, "সুশৃঙ্খল জীবনই পারে একটি স্বাস্থ্যকর জীবন দিতে।" তার এ উক্তিটি যথার্থ। ডায়াবেটিস রোগ সম্পূর্ণ নিরাময় করা যায় না। তবে এ রোগ নিয়ন্ত্রণে রাখা যায়। সেক্ষেত্রে সুশৃঙ্খল জীবন তথা নিয়মতান্ত্রিক জীবনযাপনের কোনো বিকল্প নেই। সুশৃঙ্খল জীবনযাপনের জন্য রকিব সাহেবকে পরিমাণমতো সুষম খাবার খেতে হবে। তাকে নিয়মিত ব্যায়াম বা শারীরিক পরিশ্রম করতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে খাবার বড়ি অথবা ইনসুলিন ইনজেকশন গ্রহণ করতে হবে। তাকে ডায়াবেটিস রোগের চিকিৎসা করাতে হবে। রকিব সাহেবকে নিয়মিত রক্তের গ্লুকোজ পরীক্ষা করাতে হবে এবং রিপোর্ট সংরক্ষণ করতে হবে। প্রতিদিনের জীবনযাত্রার তাকে নির্দিষ্ট রুটিন মেনে চলতে হবে। এছাড়া তার শারীরিক কোনো সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সুতরাং বলা যায়, রকিব সাহেব উপরিউক্ত নিয়ম মেনে জীবনযাপন করলে তিনি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারবেন।
SSC গার্হস্থ্য বিজ্ঞান অধ্যায়-১২ : নিয়মতান্ত্রিক জীবনযাপন ও খাদ্য ব্যবস্থাপনা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্য বিজ্ঞান · অধ্যায়-১২ : নিয়মতান্ত্রিক জীবনযাপন ও খাদ্য ব্যবস্থাপনা (Full Syllabus) · সৃজনশীল
ডাক্তার সাহেবের বক্তব্য বিশ্লেষণপূর্বক তা যৌক্তিক কিনা লেখ।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর