কোন রোগে ইনসুলিন ব্যবহার করা হয়? ব্যাখ্যা করো।
উত্তর: ডায়াবেটিস রোগে ইনসুলিন ব্যবহার করতে হয়। ডায়াবেটিস একটি বিপাকজনিত রোগ। শরীরে ইনসুলিন নামক হরমোনের অভাবে বিপাকজনিত ত্রুটি ঘটে, ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। এ অবস্থাকেই আমরা ডায়াবেটিস বলে থাকি। সকল ডায়াবেটিস রোগীকেই খাদ্য নিয়ন্ত্রণ, ব্যায়াম বা শারীরিক পরিশ্রম ও শৃঙ্খলা মেনে চলতে হয়। তবে কোনো কোনো ডায়াবেটিস রোগীকে ইনসুলিন ইনজেকশন নিতে হয়।
SSC গার্হস্থ্য বিজ্ঞান অধ্যায়-১২ : নিয়মতান্ত্রিক জীবনযাপন ও খাদ্য ব্যবস্থাপনা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্য বিজ্ঞান · অধ্যায়-১২ : নিয়মতান্ত্রিক জীবনযাপন ও খাদ্য ব্যবস্থাপনা (Full Syllabus) · সৃজনশীল
কোন রোগে ইনসুলিন ব্যবহার করা হয়? ব্যাখ্যা করো।
উত্তর