“দৃশ্যকল্প-২ এ নির্দেশিত ঘটনাটিই 'A [গণিত] অঞ্চলের জনগণকে স্বাধীনতা সংগ্রামের দিকে ঠেলে দেয়”- তুমি কি একমত? মতামতের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: দৃশ্যকল্প-২ এ আগরতলা ষড়যন্ত্র মামলা এবং তৎপরবর্তী গণঅভ্যুত্থানের চিত্র প্রকাশ পেয়েছে। আমি মনে করি এ ঘটনাটি A অঞ্চলের তথা পূর্ব পাকিস্তানের জনগণকে স্বাধীনতা সংগ্রামের দিকে ঠেলে দেয়। ১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রাম বা মুক্তিযুদ্ধ কোনো আকস্মিক ঘটনা নয়; বরং এটি ছিল বাঙালির মুক্তি সংগ্রামের চূড়ান্ত পরিণতি মাত্র। বাঙালি তাদের অধিকার প্রতিষ্ঠায় যেসব আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে তাদের মধ্যে ঐতিহাসিক আগরতলা মামলার বিরুদ্ধে আন্দোলন ছিল অন্যতম। এ আন্দোলনের তীব্রতায় তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠী মামলার প্রধান আসামি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল আসামিকে মুক্তি দিতে বাধ্য হয়। যা বাঙালিকে স্বাধীনতা সংগ্রামের দিকে একধাপ এগিয়ে নেয়। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর 'A [গণিত] এলাকা একসময় 'B [গণিত] এলাকার অধীনে ছিল। সে সময়ে 'A [গণিত] এলাকার একজন নেতা জনগণের বিভিন্ন বিষয়ের অধিকারের বৈষম্য নিয়ে প্রতিবাদ করায় এবং কিছু গোপন পরিকল্পনা করার কারণে গ্রেফতার হন। 'A [গণিত] এলাকার লোকজনের তীব্র প্রতিবাদের মুখে 'B [গণিত] এলাকার শাসকগোষ্ঠী তাঁকে ছেড়ে দিতে বাধ্য হয়। একইভাবে বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ-নিপীড়ন থেকে দেশের জনগণকে মুক্তির আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিলেন। সে সময় পূর্ব পাকিস্তানকে স্বাধীন করার নিমিত্তে গোপনে গঠিত বিপ্লবী পরিষদের একটি পরিকল্পনায় তিনি সম্মতি প্রদান করেন। যেখানে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পরিকল্পনা ছিল। কিন্তু বাস্তবায়নের পূর্বেই পরিকল্পনাটির কথা পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী জেনে গেলে বঙ্গবন্ধুকে প্রধান আসামি করে আরো ৩৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার বিচার কাজ শুরু হলে তা প্রত্যাহারের জন্য আন্দোলন শুরু হয়, যা একসময় গণঅভ্যুত্থানে রূপ লাভ করে। ফলে শাসকগোষ্ঠী বঙ্গবন্ধুসহ সকল আসামিকে মুক্তি দিতে বাধ্য হয়। এ ঘটনা বাঙালিকে চূড়ান্ত স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রেরণা জোগায়। কেননা এর ফলে বাঙালির আশা-আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক বঙ্গবন্ধুর প্রভাব ও মর্যাদা বৃদ্ধি পায় এবং পাকিস্তানি শাসকগোষ্ঠীর দুর্বলতা প্রকাশ পায়। এটি বাঙালি জাতিকে বঙ্গবন্ধুর নেতৃত্বে চূড়ান্ত স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণে সাহস জোগায় এবং অনুপ্রাণিত করে। উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় যে, ঐতিহাসিক আগরতলা মামলার বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে বঙ্গবন্ধুকে মুক্ত করার চেষ্টা সফল হয়। এই আন্দোলন বাঙালির মধ্যে সাহস এবং অনুপ্রেরণার জন্ম দেয়, যা কি না পরবর্তীতে বাঙালিকে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে উৎসাহিত করে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১ : পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭-১৯৭০) (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১ : পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭-১৯৭০) (Full Syllabus) · সৃজনশীল
“দৃশ্যকল্প-২ এ নির্দেশিত ঘটনাটিই 'A অঞ্চলের জনগণকে স্বাধীনতা সংগ্র…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর