উদ্দীপকের শুরুতে কোন নির্বাচনের কথা বলা হয়েছে? ব্যখ্যা কর।
উত্তর: উদ্দীপকের শুরুতে ১৯৫৪ সালের নির্বাচনের কথা বলা হয়েছে। ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই পূর্ব পাকিস্তানের ওপর পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী রাজনৈতিক, অর্থনৈতিক, প্রশাসনিকসহ সকল ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ করতে থাকে। বাঙালিরা সর্বক্ষেত্রে বঞ্চিত হতে থাকে। এ অবস্থায় পূর্ব পাকিস্তানের আসন্ন প্রাদেশিক পরিষদের নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন মুসলিম লীগের শোচনীয় পরাজয় ঘটানোর লক্ষ্যে আওয়ামী লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজামে ইসলাম এবং গণতন্ত্রী দল- এই ৪টি দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়। যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতিক ছিল নৌকা। উদ্দীপকের শুরুতে বলা হয়েছে, নির্বাচন বিষয়ক এক আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে আজমল হোসেন বলেন, সম্মিলিতভাবে অংশগ্রহণ করে জয়ী হয় এবং তারা সরকার গঠন করে"। এরূপ বর্ণণায় ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনের চিত্র প্রকাশ পেয়েছে। ১৯৫৪ সালের মার্চ মাসে প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে যুক্তফ্রন্ট ২৩৭টি মুসলিম আসনের মধ্যে ২২৩টি আসন জয়লাভ করে। ১৯৫৪ সালের ৩রা এপ্রিল যুক্তফ্রন্ট সরকার গঠন করে। কিন্তু পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী ষড়যন্ত্র করে যুক্তফ্রন্ট সরকারকে ক্ষমতা গ্রহণের মাত্র ৫৬ দিনের মাথায় বরখাস্ত করে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১ : পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭-১৯৭০) (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১ : পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭-১৯৭০) (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের শুরুতে কোন নির্বাচনের কথা বলা হয়েছে? ব্যখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
