ঘটনা-১ এ উল্লিখিত বিষয়টি তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনাকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
উত্তর: ঘটনা-১ এ উল্লিখিত বিষয়টি আমার পাঠ্যবইয়ে আগরতলা ষড়যন্ত্র মামলার ঘটনাকে ইঙ্গিত করে। বাংলাদেশের স্বাধীনতার লক্ষ্যে বঙ্গবন্ধুর সম্মতিতে বিপ্লবী পরিষদের পরিকল্পনা ছিল একটি নির্দিষ্ট রাতে বাঙালিরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে তৎকালীন পূর্ব পাকিস্তানের সবকয়টি ক্যান্টনমেন্টে কমান্ডো স্টাইলে হামলা চালিয়ে পশ্চিম পাকিস্তানিদের অস্ত্র কেড়ে নিয়ে তাদের বন্দি করবে এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করবে। পরিকল্পনাটি বাস্তবায়নের ব্যাপারে একবার বঙ্গবন্ধু ত্রিপুরার রাজধানী আগরতলায় গিয়েছিলেন। কিন্তু পরিকল্পনাটি বাস্তবায়িত হওয়ার পূর্বেই ফাঁস হয়ে গেলে পাকিস্তানি শাসকগোষ্ঠী বঙ্গবন্ধুকে প্রধান আসামি করে মোট ৩৫ জনের বিরুদ্ধে ঐতিহাসিক আগরতলা মামলা দায়ের করে। উদ্দীপকের ঘটনা-১ এ স্বাধীনতাকামী একজন জননেতা তাঁর জন্মভূমিকে স্বাধীন করার জন্য পার্শ্ববর্তী দেশে গিয়ে একটি পরিকল্পনা চূড়ান্ত করেন। শাসকগোষ্ঠী জানতে পেরে তাঁকে প্রধান আসামীসহ অন্যান্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ বক্তব্যে আগরতলা ষড়যন্ত্র মামলার সাদৃশ্য পাওয়া যায়। আগরতলা মামলায় বঙ্গবন্ধুকে প্রধান আসামি করে মোট ৩৫ জনের বিরুদ্ধে মামলা করা হয় এবং তাদের বন্দি করা হয়। শাসকগোষ্ঠী বন্দিদের সামরিক আদালতে বিচারকার্য শুরু করলে পূর্ব বাংলার জনগণ মামলা প্রত্যাহারের জন্য আন্দোলন শুরু করে। কৃষক-শ্রমিক-ছাত্র-জনতার ঐক্যবদ্ধ সর্বাত্মক আন্দোলনে শাসকগোষ্ঠী বঙ্গবন্ধুসহ অন্য রাজবন্দিদের মুক্তি দিতে বাধ্য হয়।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১ : পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭-১৯৭০) (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১ : পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭-১৯৭০) (Full Syllabus) · সৃজনশীল
ঘটনা-১ এ উল্লিখিত বিষয়টি তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনাকে ইঙ্গিত করে? ব্…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর