ঘটনা-২ এ বর্ণিত বিষয়টি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বিশেষভাবে ভূমিকা রেখেছিল- বিশ্লেষণ কর।
উত্তর: ঘটনা-২ এ ১৯৭০ সালের নির্বাচনটি প্রকাশ পেয়েছে। এ নির্বাচনটি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বিশেষভাবে ভূমিকা রেখেছিল। মন্তব্যটি যথার্থ। ১৯৭০ সালের ডিসেম্বর মাসে জাতীয় এবং প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভকরে, যা ছিল বাঙালি জাতীয়তাবাদের রাজনৈতিক বিজয়। উদ্দীপকের ঘটনা-২ এ 'T [গণিত] দেশের দু'টি অঞ্চলের মধ্যে ইতোপূর্বে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এতে কর্তৃপক্ষের প্রতি জনগণের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে একটি শংকাও কাজ করছিল। অবশেষে "এক ব্যক্তির এক ভোটের ভিত্তিতে" একটি নির্বাচন অনুষ্ঠিত হয়। এরূপ বর্ণনায় ১৯৭০ সালের পাকিস্তান সাধারণ পরিষদের নির্বাচনের সাদৃশ্য পাওয়া যায়। কেননা, ১৯৬৯ সালের ২৫শে মার্চ আইয়ুব খানের পদত্যাগের পর ১৯৭০ সালের ৭ই ডিসেম্বর সর্বপ্রথম এক ব্যক্তির এক ভোটের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ এ নির্বাচনকে ৬ দফার পক্ষে গণভোট হিসেবে অভিহিত করে। এ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাকিস্তানি সরকার ও স্বার্থান্বেষী মহলের জন্য এক বিরাট পরাজয় ডেকে আনে। তারা বাঙালির হাতে ক্ষমতা হস্তান্তরের বিরোধিতা ও ষড়যন্ত্রে লিপ্ত হতে থাকে। কিন্তু পূর্ব পাকিস্তানের জনগণ পশ্চিম পাকিস্তানের কর্তৃত্বের বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান নেয়। এই নির্বাচন বাঙালি জাতীয়তাবাদের রাজনৈতিক অগ্রযাত্রাকে মুক্তিযুদ্ধের দিকে বহুদূর এগিয়ে দেয়। অতএব উপরিউক্ত আলোচনা শেষে বলা যায়, ইতিহাসের পরিক্রমায় ১৯৭০ সালের নির্বাচনের হাত ধরে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ জন্মলাভ করে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১ : পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭-১৯৭০) (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১ : পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭-১৯৭০) (Full Syllabus) · সৃজনশীল
ঘটনা-২ এ বর্ণিত বিষয়টি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বিশেষভাবে ভূমিকা…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর