উদ্দীপকের ঘটনাটির মতো বাংলাদেশে ঘটিত আন্দোলনই ছিল বাঙালির মুক্তির প্রথম আন্দোলন- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের ঘটনাটি তথা ভাষা আন্দোলনই ছিল বাঙালির মুক্তির প্রথম আন্দোলন। মন্তব্যটি যথার্থ। ১৯৪৭ সালে ব্রিটিশ ভারত বিভক্ত হয়ে শুধু ধর্মের কারণে পাকিস্তান ও ভারত রাষ্ট্রের সৃষ্টি হয়। কিন্তু পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ বাঙালি মুসলিম হলেও তারা পশ্চিমাদের বৈষম্য ও অবহেলার শিকার হতে থাকে। বাঙালিরা ভাষা আন্দোলনের মাধ্যমে পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে প্রথম সোচ্চার হয়। প্রকৃতপক্ষে ভাষা আন্দোলন প্রাথমিক পর্যায়ে একটি সাংস্কৃতিক আন্দোলন হিসেবে পরিচালিত হলেও ক্রমান্বয়ে তা রাজনৈতিক রূপ নিতে শুরু করে। ভাষার পাশাপাশি অর্থনৈতিক ও রাজনৈতিক বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদও এর সঙ্গে যুক্ত হয়। ভাষা আন্দোলন এভাবে ক্রমশ বাঙালি জাতিকে জাতীয়তাবোধে ঐক্যবদ্ধ করে তোলে। উদ্দীপকের আসামের ঘটনায় বাংলাদেশের ভাষা আন্দোলনের প্রতিচ্ছবি প্রকাশ পেয়েছে। এ ভাষা আন্দোলন বাঙালি জাতীয়তাবাদ জাগিয়ে তুলতে ভূমিকা রাখে। কারণ ভাষা আন্দোলনের ফলে সাম্প্রদায়িক পাকিস্তান রাষ্ট্রের প্রতি পূর্ব বাংলার বাঙালির মোহ দ্রুত কেটে যেতে থাকে। নিজস্ব জাতিসত্তা সৃষ্টিতে ভাষা ও সংস্কৃতির গুরুত্ব তাদের কাছে অধিকতর স্পষ্ট হয়ে ওঠে। বাঙালিরা আত্মপরিচয়ের ভিত্তিতে নিজস্ব অর্থনীতি, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি গড়ে তোলার গুরুত্ব উপলব্ধি করে। ঐ আন্দোলন পরবর্তীকালে বাঙালির সব রাজনৈতিক আন্দোলনের পিছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করে। সেই সাথে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে প্রথমে স্বায়ত্তশাসন এবং চূড়ান্ত পর্যায়ে স্বাধীনতা আন্দোলনের দিকে পরিচালিত করে। উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায়, ভাষা আন্দোলন বাঙালি জাতিকে তাদের আত্মপরিচয়ের ভিত্তিতে ঐক্যবদ্ধ করেছিল। আর এই ঐক্য ইতিহাসের বিভিন্ন পর্যায়ে বাঙালির মধ্যে একাত্মতা সৃষ্টি করে তাদের স্বাধীনতা এনে দেয়।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১ : পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭-১৯৭০) (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১ : পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭-১৯৭০) (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের ঘটনাটির মতো বাংলাদেশে ঘটিত আন্দোলনই ছিল বাঙালির মুক্তির প…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর