উদ্দীপকে 'ক' দ্বারা জাতিসংঘের কোন সংস্থাকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'ক' দ্বারা জাতিসংঘের প্রধান একটি অঙ্গ নিরাপত্তা পরিষদের প্রতি নির্দেশ করা হয়েছে। বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত জাতিসংঘ ৫টি অঙ্গ এবং একটি সেক্রেটারিয়েট নিয়ে পরিচালিত হয়। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি হলো নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদ হচ্ছে জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কার্যকরী পরিষদ। ৫টি স্থায়ী ও ১০টি অস্থায়ী মোট ১৫ টি সদস্য রাষ্ট্র নিয়ে এ পরিষদ গঠিত। এর ৫টি স্থায়ী সদস্য রাষ্ট্র হচ্ছে- মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া ও চীন। এদের প্রত্যেকের 'ভেটো' প্রদান বা কোনো প্রস্তাব নাকচ করে দেওয়ার ক্ষমতা আছে। নিরাপত্তা পরিষদে জাতিসংঘের গুরুত্বপূর্ণ বিষয়াবলির সিদ্ধান্ত গুলো গ্রহণ করা হয়। কোনো সিদ্ধান্ত পাশ হতে পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্রের প্রত্যেকটি কে সম্মত হতে হয়। ছকে 'ক'-তে যেসব তথ্যাবলি তুলে ধরা হয়েছে তা প্রত্যেকটিই নিরাপত্তা পরিষদের সাথে - মিলে যায়। তাই বলতে হয়, উদ্দীপকের 'ক' সত্যায়ন করছে যে জাতিসংঘের সংস্থাটি হলো নিরাপত্তা পরিষদ।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৯ : জাতিসংঘ ও বাংলাদেশ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৯ : জাতিসংঘ ও বাংলাদেশ (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে 'ক' দ্বারা জাতিসংঘের কোন সংস্থাকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ…
উদ্দীপক

Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
