ছক চিত্রে '?' চিহ্ন দ্বারা কী নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: ছকচিত্রে '?' চিহ্ন দ্বারা টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) কে নির্দেশ করা হয়েছে। বিশ্বব্যাপী সার্বিক উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘ কর্তৃক গৃহীত কর্মসূচির মধ্যে টেকসই উন্নয়ন অভীষ্ট বা এসডিজি উল্লেখযোগ্য। জাতিসংঘ ঘোষিত এসডিজির ১৭টি অভীষ্টের মধ্যে অন্যতম হলো- জলবায়ু কার্যক্রম, দারিদ্র্য নিরসন, গুণগত শিক্ষা, জেন্ডার সমতা প্রভৃতি, যা ছকচিত্রে উল্লেখ রয়েছে। Sustainable Development Goals-এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এসডিজি, যার বাংলা অর্থ টেকসই উন্নয়ন অভীষ্ট। জাতিসংঘ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এমডিজি-২০১৫ পরবর্তী বৈশ্বিক উন্নয়ন লক্ষ্য ধরে রাখার ভাবনা থেকেই এসডিজি ধারণার জন্ম। 'কাউকে বাদ দিয়ে নয়, কাউকে পেছনে ফেলে নয়' এই বক্তব্যকে মূল প্রতিপাদ্য হিসেবে ধারণ করে জাতিসংঘ বিশ্বব্যাপী টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এসডিজির ১৭টি অভীষ্ট নির্ধারণ করে। এসডিজিতে সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত উন্নয়ন- এই তিনটি প্রধান বৈশিষ্ট্যকে সমন্বয় করা হয়েছে। এসডিজি মূলত মানুষ ও পৃথিবীর সমৃদ্ধি নিশ্চিত করার একটি বৃহৎ কর্মপরিকল্পনা, যা ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। সম্পদের টেকসই উৎপাদন ও ব্যবহার, প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা, জলবায়ুর নেতিবাচক পরিবর্তন রোধে দ্রুত উদ্যোগ গ্রহণ এবং বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীকে সব ধরনের ঝুঁকি থেকে রক্ষা করাই এসডিজির প্রধান লক্ষ্য।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৯ : জাতিসংঘ ও বাংলাদেশ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৯ : জাতিসংঘ ও বাংলাদেশ (Full Syllabus) · সৃজনশীল
ছক চিত্রে '?' চিহ্ন দ্বারা কী নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক

Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর