মানবাধিকার কর্মী মিরোভার কাজটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়ের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: মানবাধিকার কর্মী মিরোভার সাথে আমার পাঠ্যবইয়ের সিডও সনদের মিল রয়েছে। নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূরীকরণে এবং নারীর অধিকার সংরক্ষণের জন্য জাতিসংঘ তার সৃষ্টিলগ্ন থেকেই বিভিন্ন আন্তর্জাতিক সনদ ও আইন প্রণয়ন করেছে। ১৯৪৮ সালে ঘোষিত মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র ছাড়াও জাতিসংঘ নারীদের উন্নয়নে বিভিন্ন বিশ্ব নারী সম্মেলন এবং সিডও (CEDAW) সনদ গ্রহণ করেছে, যেগুলো নারীর সার্বিক কল্যাণ ও অগ্রগতির মাধ্যমে নারীর প্রতি সকল বৈষম্য নিরসনে ভূমিকা রাখছে। উদ্দীপকের মানবাধিকার কর্মী বাংলাদেশের মিরোভা একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের বিশেষ একটি সনদ নিয়ে কাজ করেন। এ সনদটি লিঙ্গ বৈষম্য নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সনদটি কার্যকরের ফলে সমাজে একটি বিশেষ শ্রেণির অবস্থান উন্নত হয়েছে। উদ্দীপকের এরূপ বর্ণনায় জাতিসংঘ প্রণীত সিডও সনদের মিল পাওয়া যায়। নারীর প্রতি সকল প্রকার বৈষম্য নিরসনে ১৯৭৯ সালের ডিসেম্বর মাসে জাতিসংঘ 'সিডও' (CEDAW) সনদ গ্রহণ করে। ১৯৮১ সালে ২০টি দেশ সমর্থন করার পর সনদটি কার্যকর হয়। এ সনদটি নারী অধিকারের পূর্ণাঙ্গ দলিল। এই সনদ নারীর প্রতি রাষ্ট্রের দায়িত্ব নিশ্চিত করে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৯ : জাতিসংঘ ও বাংলাদেশ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৯ : জাতিসংঘ ও বাংলাদেশ (Full Syllabus) · সৃজনশীল
মানবাধিকার কর্মী মিরোভার কাজটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়ের মি…
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
