ঘটনা-১ কোন আন্তর্জাতিক সংস্থাকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
উত্তর: ঘটনা-১ এ আন্তর্জাতিক সংস্থাকে নির্দেশ করেছে সেটি হলো জাতিসংঘ। মানবসভ্যতার ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল সবচেয়ে কলঙ্কিত ও বিভীষিকাময়। এ যুদ্ধের ব্যাপকতা এবং ধ্বংসলীলা থেকে মানবজাতিকে রক্ষা এবং শান্তি ও নিরাপত্তা বিধানের জন্য বিশ্বের নেতৃস্থানীয় দেশগুলো একজোট হয়ে আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ গঠন করে। জাতিসংঘ সনদে সুস্পষ্টভাবে বিশ্বশান্তি ও সহযোগিতা বিধানের লক্ষ্যে জাতিসংঘের উদ্দেশ্য লিপিবদ্ধ আছে। জাতিসংঘের উদ্দেশ্য হলো শান্তি ভঙ্গের হুমকি, আক্রমণাত্মক প্রবণতা ও কার্যকলাপ বন্ধের মাধ্যমে বিশ্বশান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। সকল মানুষের সমান অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে বিভিন্ন জাতির মধ্যে সহযোগিতা ও বন্ধুত্ব জোরদার করাও প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য। অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সকল জাতির মধ্যে সহযোগিতা গড়ে তোলার উদ্দেশ্যে জাতিসংঘ কাজ করে। উদ্দীপকের ঘটনা-১ এ বলা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা দেখে বিশ্ব নেতৃবৃন্দ একত্রিত হন। তারা X নামক একটি আন্তর্জাতিক সংস্থা গড়ে তোলেন। বিশ্বের ১৯৩টি দেশ এ সংস্থার সদস্য। এরূপ বর্ণনা জাতিসংঘের প্রতি আলোকপাত করে। কেননা ১৯৩৯ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা থেকে রক্ষা পাওয়ার জন্য ১৯৪৫ সালে বিশ্বশান্তির লক্ষ্যমাত্রা নিয়ে জাতিসংঘ আত্মপ্রকাশ করে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৯ : জাতিসংঘ ও বাংলাদেশ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৯ : জাতিসংঘ ও বাংলাদেশ (Full Syllabus) · সৃজনশীল
ঘটনা-১ কোন আন্তর্জাতিক সংস্থাকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
