ইউনিসেফকে সুবিধাবঞ্চিত শিশুদের প্রতিষ্ঠান বলা হয় কেন?
উত্তর: বিশ্বব্যাপী সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে বিশেষত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার জন্য ইউনিসেফ কাজ করছে বিধায় একে সুবিধাবঞ্চিত শিশুদের প্রতিষ্ঠান বলা হয়। জাতিসংঘের যেসব বিশেষ সংস্থা আন্তর্জাতিক পরিমণ্ডলে সমাজকল্যাণে বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে, সেসব সংস্থার মধ্যে ইউনিসেফ অন্যতম। এ সংস্থার মূল লক্ষ্য হলো শিশু বিশেষ করে অনুন্নত ও স্বল্পোন্নত দেশে শিশু স্বার্থ এবং কল্যাণমূলক কাজে সাহায্যদান। ইউনিসেফ বাংলাদেশের জন্য প্রতিবছর প্রায় ৪৩ হাজার মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করছে। বিশ্বব্যাপী শিশুকল্যাণে আন্তর্জাতিক সহযোগিতার বাস্তব দৃষ্টান্ত হলো ইউনিসেফ।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৯ : জাতিসংঘ ও বাংলাদেশ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৯ : জাতিসংঘ ও বাংলাদেশ (Full Syllabus) · সৃজনশীল
ইউনিসেফকে সুবিধাবঞ্চিত শিশুদের প্রতিষ্ঠান বলা হয় কেন?
উত্তর
