উদ্দীপক-১-এ টেকসই উন্নয়নের অভীষ্ট অর্জনে কোন বিষয়কে ইঙ্গিত করছে? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যপট-১ এ টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে অন্যতম চ্যালেঞ্জ পরিবেশ দূষণকে ইঙ্গিত করেছে। টেকসই উন্নয়নের পথে একটি বড় চ্যালেঞ্জ হলো পরিবেশ দূষণ। আমাদের চারপাশের সবকিছু নিয়েই আমাদের পরিবেশ। কোনো কারণে পরিবেশের উপাদানসমূহ দূষিত হলে তাকে পরিবেশ দূষণ বলে। বিভিন্নভাবে পরিবেশ দূষণ ঘটে থাকে। যেমন- নির্দিষ্ট স্থানে ময়লা না ফেলে যত্রতত্র ময়লা আবর্জনা, পলিথিন ব্যাগ, চিপসের প্যাকেট ইত্যাদি ফেলা, বন উজাড়করণ, অতিরিক্ত রাসায়নিক দ্রব্য ব্যবহার ইত্যাদি। পরিবেশ দূষণের কারণে শ্বাসকষ্ট, চর্মরোগ, রক্তচাপ বৃদ্ধি, কিডনি রোগ, অনিদ্রা, ক্যান্সারসহ বিভিন্ন রোগ হয়ে থাকে। টেকসই উন্নয়নে প্রধান ক্ষেত্র হলো আমাদের সমাজ, অর্থনৈতিক বিবেচনা এবং পরিবেশ সংরক্ষণ। মূলত এ তিনটি বিষয়কে কেন্দ্র করে যদি পরিকল্পনা গ্রহণ করা হয় এবং বাস্তবায়ন করা হয় তাহলে সকল ক্ষেত্রেই টেকসই উন্নয়ন আশা করা যায়। উদ্দীপকে উল্লিখিত আমাদের দেশের অসংখ্য ইটভাটার কারণে পরিবেশ ও জীববৈচিত্র্যের যে ব্যাপক ক্ষতিসাধন হচ্ছে এটি টেকসই উন্নয়নের পথে একটি বড় চ্যালেঞ্জ। তাই সরকারের পাশাপাশি ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে পরিবেশ সংরক্ষণে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৯ : জাতিসংঘ ও বাংলাদেশ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৯ : জাতিসংঘ ও বাংলাদেশ (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপক-১-এ টেকসই উন্নয়নের অভীষ্ট অর্জনে কোন বিষয়কে ইঙ্গিত করছে? ব্…
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
