শেয়ারFacebookWhatsApp

উদ্দীপক-২-এ বিশ্লেষকদের মতামতের সাথে তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও

উত্তর: দৃশ্যপট-২ এ বিশ্লেষকদের মতামতটি হলো- উন্নয়নের সুফল পেতে প্রতিবন্ধকতাসমূহ দূর করে উদ্যোগ বাস্তবায়নে যথাযথ নজরদারী করা। আমি বিশ্লেষকদের মতামতের সাথে একমত। একটি দেশকে উন্নয়নের শিখরে পৌঁছাতে হলে দেশের সামগ্রিক উন্নয়নের কথা ভাবতে হবে। আর টেকসই উন্নয়ন হলো সামগ্রিক উন্নয়নের কাঠামোবদ্ধ পরিকল্পনা। টেকসই উন্নয়নের পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সম্পদের অসম বণ্টন, বৈষম্য ও দরিদ্রতা। আমরা একদিকে যখন দারিদ্র্য বিমোচনের কথা বলছি অন্যদিকে তখন বিশ্বে সম্পদের বৈষম্য বেড়েই চলেছে। ধনী-গরিবের ক্রমবর্ধমান ব্যবধান দরিদ্রাবস্থাকে আরও প্রকট করে তুলেছে। বর্তমানে যে বৈশ্বিক উন্নয়ন তা টেকসই নয়। এই উন্নয়ন দেশে-দেশে, মানুষে-মানুষে বিভেদ বর্ধনকারী উন্নয়ন। এই প্রকট ও ক্রমবর্ধমান বৈষম্য টেকসই উন্নয়নের বিরুদ্ধে সব থেকে বড় চ্যালেঞ্জ। টেকসই উন্নয়নের এসব চ্যালেঞ্জ মোকাবিলায় নীতিকাঠামোগত সিদ্ধান্ত গ্রহণ, অগ্রাধিকার ভিত্তিতে পরিকল্পনা প্রণয়ন, প্রাতিষ্ঠানিক ও আর্থ সামাজিক পরিবেশ সমৃদ্ধ করতে হবে। এসব পরিকল্পনা বাস্তবায়নে প্রতিটি পর্যায়ে মনিটরিং ও মেন্টরিং ব্যবস্থা জোরদার করতে হবে। শিক্ষা, স্বাস্থ্যসেবা, প্রশিক্ষণ ও অন্যান্য সেবার পরিমাণ বাড়াতে হবে। সাধারণ মানুষের দক্ষতা বৃদ্ধি করে সামাজিক উন্নয়ন ঘটাতে হবে। উদ্দীপকের বিশেষজ্ঞদের মতে যে সকল প্রতিবন্ধকতা পরিলক্ষিত হয়েছে তা দূর করতে হবে। সুতরাং উপরের আলোচনার শেষে বলা যায়, উন্নয়নের সুফল ভোগ করতে হলে বিদ্যমান সমস্যাগুলোর সমাধান করতে হবে এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে দ্রুত বাস্তবায়ন করতে হবে।

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৯ : জাতিসংঘ ও বাংলাদেশ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৯ : জাতিসংঘ ও বাংলাদেশ (Full Syllabus) · সৃজনশীল

উদ্দীপক-২-এ বিশ্লেষকদের মতামতের সাথে তুমি কি একমত? উত্তরের সপক্ষে য…

উদ্দীপক

দৃশ্যকল্প-১: আমাদের দেশে অসংখ্য ইটভাটা রয়েছে। যার কালো ধোয়ায় প্রতিনিয়ত পরিবেশ ও জীব বৈচিত্র্যের ক্ষতিসাধন হচ্ছে। দৃশ্যপট-২: উন্নয়নের পথে অনেক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও দেশ সমৃদ্ধ করতে নেওয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ। যেমন- তরুণ সমাজকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা, কৃষিখাতে প্রযুক্তি সংযোজন ইত্যাদি। বিশ্লেষকদের মতে, উন্নয়নের সুফল পেতে প্রতিবন্ধকতাসমূহ দূর করতে হবে, এসব উদ্যোগ বাস্তবায়নে যথাযথ নজরদারী প্রয়োজন।

Dinajpur · 2024

উত্তর

টেকসই উন্নয়ন হলো সামগ্রিক উন্নয়নের কাঠামোবদ্ধ পরিকল্পনা।

উত্তর

জলবায়ু পরিবর্তন বিশ্বব্যাপী উন্নয়নের গতিকে ব্যাহত করছে বিভিন্ন উপায়ে। প্রথমত, অত্যধিক তাপমাত্রা ও আবহাওয়ার চরম পরিবর্তন কৃষি উৎপাদনকে প্রভাবিত করে, যা খাদ্য নিরাপত্তা ও জীবিকার জন্য হুমকি সৃষ্টি করে। দ্বিতীয়ত, সাগর স্তরের বৃদ্ধি ও ঘন ঘন ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগ বসতি ও অবকাঠামোগুলিকে ধ্বংস করে, যা উন্নয়নের প্রচেষ্টাকে পিছিয়ে দেয়। তৃতীয়ত, জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্য সমস্যাগুলি বাড়ছে, যা জনসংখ্যার কর্মক্ষমতা ও অর্থনৈতিক উৎপাদনকে ক্ষতিগ্রস্ত করে। চতুর্থত, জ্বালানির উৎসগুলির উপর নির্ভরতা কমানো ও নবায়নযোগ্য শক্তির দিকে ঝুঁকতে হলে বিপুল পরিমাণে অর্থ ও সময়ের প্রয়োজন হয়, যা উন্নয়নের অন্যান্য খাতগুলিকে প্রভাবিত করে। এই সমস্ত কারণে, জলবায়ু পরিবর্তন উন্নয়নের গতিকে ব্যাহত করে এবং দীর্ঘমেয়াদী সমৃদ্ধির পথে বাধা সৃষ্টি করে।

উত্তর

দৃশ্যপট-১ এ টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে অন্যতম চ্যালেঞ্জ পরিবেশ দূষণকে ইঙ্গিত করেছে। টেকসই উন্নয়নের পথে একটি বড় চ্যালেঞ্জ হলো পরিবেশ দূষণ। আমাদের চারপাশের সবকিছু নিয়েই আমাদের পরিবেশ। কোনো কারণে পরিবেশের উপাদানসমূহ দূষিত হলে তাকে পরিবেশ দূষণ বলে। বিভিন্নভাবে পরিবেশ দূষণ ঘটে থাকে। যেমন- নির্দিষ্ট স্থানে ময়লা না ফেলে যত্রতত্র ময়লা আবর্জনা, পলিথিন ব্যাগ, চিপসের প্যাকেট ইত্যাদি ফেলা, বন উজাড়করণ, অতিরিক্ত রাসায়নিক দ্রব্য ব্যবহার ইত্যাদি। পরিবেশ দূষণের কারণে শ্বাসকষ্ট, চর্মরোগ, রক্তচাপ বৃদ্ধি, কিডনি রোগ, অনিদ্রা, ক্যান্সারসহ বিভিন্ন রোগ হয়ে থাকে। টেকসই উন্নয়নে প্রধান ক্ষেত্র হলো আমাদের সমাজ, অর্থনৈতিক বিবেচনা এবং পরিবেশ সংরক্ষণ। মূলত এ তিনটি বিষয়কে কেন্দ্র করে যদি পরিকল্পনা গ্রহণ করা হয় এবং বাস্তবায়ন করা হয় তাহলে সকল ক্ষেত্রেই টেকসই উন্নয়ন আশা করা যায়। উদ্দীপকে উল্লিখিত আমাদের দেশের অসংখ্য ইটভাটার কারণে পরিবেশ ও জীববৈচিত্র্যের যে ব্যাপক ক্ষতিসাধন হচ্ছে এটি টেকসই উন্নয়নের পথে একটি বড় চ্যালেঞ্জ। তাই সরকারের পাশাপাশি ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে পরিবেশ সংরক্ষণে।

উত্তর

দৃশ্যপট-২ এ বিশ্লেষকদের মতামতটি হলো- উন্নয়নের সুফল পেতে প্রতিবন্ধকতাসমূহ দূর করে উদ্যোগ বাস্তবায়নে যথাযথ নজরদারী করা। আমি বিশ্লেষকদের মতামতের সাথে একমত। একটি দেশকে উন্নয়নের শিখরে পৌঁছাতে হলে দেশের সামগ্রিক উন্নয়নের কথা ভাবতে হবে। আর টেকসই উন্নয়ন হলো সামগ্রিক উন্নয়নের কাঠামোবদ্ধ পরিকল্পনা। টেকসই উন্নয়নের পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সম্পদের অসম বণ্টন, বৈষম্য ও দরিদ্রতা। আমরা একদিকে যখন দারিদ্র্য বিমোচনের কথা বলছি অন্যদিকে তখন বিশ্বে সম্পদের বৈষম্য বেড়েই চলেছে। ধনী-গরিবের ক্রমবর্ধমান ব্যবধান দরিদ্রাবস্থাকে আরও প্রকট করে তুলেছে। বর্তমানে যে বৈশ্বিক উন্নয়ন তা টেকসই নয়। এই উন্নয়ন দেশে-দেশে, মানুষে-মানুষে বিভেদ বর্ধনকারী উন্নয়ন। এই প্রকট ও ক্রমবর্ধমান বৈষম্য টেকসই উন্নয়নের বিরুদ্ধে সব থেকে বড় চ্যালেঞ্জ। টেকসই উন্নয়নের এসব চ্যালেঞ্জ মোকাবিলায় নীতিকাঠামোগত সিদ্ধান্ত গ্রহণ, অগ্রাধিকার ভিত্তিতে পরিকল্পনা প্রণয়ন, প্রাতিষ্ঠানিক ও আর্থ সামাজিক পরিবেশ সমৃদ্ধ করতে হবে। এসব পরিকল্পনা বাস্তবায়নে প্রতিটি পর্যায়ে মনিটরিং ও মেন্টরিং ব্যবস্থা জোরদার করতে হবে। শিক্ষা, স্বাস্থ্যসেবা, প্রশিক্ষণ ও অন্যান্য সেবার পরিমাণ বাড়াতে হবে। সাধারণ মানুষের দক্ষতা বৃদ্ধি করে সামাজিক উন্নয়ন ঘটাতে হবে। উদ্দীপকের বিশেষজ্ঞদের মতে যে সকল প্রতিবন্ধকতা পরিলক্ষিত হয়েছে তা দূর করতে হবে। সুতরাং উপরের আলোচনার শেষে বলা যায়, উন্নয়নের সুফল ভোগ করতে হলে বিদ্যমান সমস্যাগুলোর সমাধান করতে হবে এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে দ্রুত বাস্তবায়ন করতে হবে।
SSCবাংলাদেশ ও বিশ্বপরিচয়অধ্যায়-৯ : জাতিসংঘ ও বাংলাদেশ (Full Syllabus)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বাংলাদেশ সরকার ২০০২ সালের জানুয়ারি মাস থেকে পলিথিনের উৎপাদন, পরিবহন, মজুদ ও ব্যবহারকে আইন করে নিষিদ্ধ ঘোষণা করে। পলিথিন অপচনশীল বলে মাটির উর্বরা শক্তিকে বিনষ্ট করে, খাদ্যসামগ্রীতে পলিথিনের ব্যবহারে ক্যান্সার, চর্মরোগসহ নানা রোগের প্রাদুর্ভাব ঘটায় এবং এ রকম আরও বিভিন্ন সমস্যার কারণে পলিথিনকে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু ইদানীং আবার পলিথিনের ব্যবহার বৃদ্ধি পেয়েছে, যা পৃথিবীর জন্য মারাত্মক হুমকির কারণ।

Mymensingh · 2023

MDG এর পূর্ণরূপ লেখ।
সম্পদের অসম বণ্টন রোধ করা প্রয়োজন কেন?
উদ্দীপকে এসডিজি অর্জনের কোন চ্যালেঞ্জকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপকে পলিথিনের ব্যবহার বৃদ্ধি বাংলাদেশের এসডিজি অর্জনের পথকে কঠিন করে তুলবে- তুমি কি এ ব্যাপারে একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.সম্পদের অসম বণ্টন রোধ করা প্রয়োজন কেন?

সম্পদের অসম বণ্টন রোধ করা প্রয়োজন কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.MDG এর পূর্ণরূপ লেখ।

MDG এর পূর্ণরূপ লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বিভব ও তার বাবা টেলিভিশনে একটি প্রামান্যচিত্রে দেখতে পায় 'ক' দেশকে তার প্রতিবেশী দেশ যুদ্ধের মাধ্যমে দখলের চেষ্টা চালাচ্ছে। ফলে একটি আন্তর্জাতিক সংস্থা উক্ত দেশকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করে। বিভবের বাবা তাকে বলে, উক্ত সংস্থায় বাংলাদেশের অনেকেই একটি বিশেষ বাহিনীর সদস্য হিসেবে কাজ করে বিশ্বে প্রশংসা অর্জন করেছে।

Mymensingh · 2023

সিডও-এর পূর্ণরূপ লেখ।
ইউনিসেফ গঠন করা হয়েছে কেন? বুঝিয়ে লেখ।
উদ্দীপকে কোন আন্তর্জাতিক সংস্থাকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।
বিশ্বশান্তি রক্ষায় উদ্দীপকে উল্লিখিত বাহিনীর অবদান মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.ইউনিসেফ গঠন করা হয়েছে কেন? বুঝিয়ে লেখ।

ইউনিসেফ গঠন করা হয়েছে কেন? বুঝিয়ে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সিডও-এর পূর্ণরূপ লেখ।

সিডও-এর পূর্ণরূপ লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Dinajpur · 2023

অংশীজন কারা?
টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে জাতীয় পর্যায়ে অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ কেন?
ছক চিত্রে '?' চিহ্ন দ্বারা কী নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উক্ত বিষয়টি অর্জনের মাধ্যমে আমরা কী সুফল পেতে পারি? বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে জাতীয় পর্যায়ে অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ কেন?

টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে জাতীয় পর্যায়ে অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অংশীজন কারা?

অংশীজন কারা?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে পলিথিনের ব্যবহার বৃদ্ধি বাংলাদেশের এসডিজি অর্জনের পথকে কঠিন করে তুলবে- উদ্দীপকে এসডিজি অর্জনের কোন চ্যালেঞ্জকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।সম্পদের অসম বণ্টন রোধ করা প্রয়োজন কেন?MDG এর পূর্ণরূপ লেখ।বিশ্বশান্তি রক্ষায় উদ্দীপকে উল্লিখিত বাহিনীর অবদান মূল্যায়ন কর।উদ্দীপকে কোন আন্তর্জাতিক সংস্থাকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।ইউনিসেফ গঠন করা হয়েছে কেন? বুঝিয়ে লেখ।সিডও-এর পূর্ণরূপ লেখ।উক্ত বিষয়টি অর্জনের মাধ্যমে আমরা কী সুফল পেতে পারি? বিশ্লেষণ কর।ছক চিত্রে '?' চিহ্ন দ্বারা কী নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে জাতীয় পর্যায়ে অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ কেন?অংশীজন কারা?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।