দৃশ্যকল্প-১ এ উল্লিখিত সমস্যা নিরসনে জাতিসংঘের কোন সনদ ভূমিকা রাখে? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এ উল্লিখিত সমস্যা তথা নারীর অর্থনৈতিক বৈষম্য নিরসনে জাতিসংঘের সিডও সনদ ভূমিকা রাখে। নারী-পুরুষের সমতার নীতির ওপর ভিত্তি করে সিডও সনদটি তৈরি করে জাতিসংঘ। নারীর মানবাধিকারের বিষয়টিও এখানে উঠে এসেছে। আইনগত পদ্ধতিতে এই অধিকারগুলো ম্যান্ডেটভুক্ত করায় সমর্থনকারী দেশগুলো এই সনদ মেনে চলতে বাধ্য। এই সনদ নারীর প্রতি রাষ্ট্রের দায়িত্বকে নিশ্চিত করে। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ ইট ভাটায় কর্মরত নারী-পুরুষদের মধ্যে নারী কর্মীগণ তুলনামূলক কম মজুরি পায়। অনেক সময় ন্যায্য মজুরি দাবি করলে কাজ করার সুযোগ হারায়। এখানে নারীর প্রতি অর্থনৈতিক বৈষম্য প্রকাশ পেয়েছে। এরূপ বৈষম্যের মতো সকল বৈষম্য নিরসনে জাতিসংঘের সিডও সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সিডও সনদে ৩০টি ধারা আছে। এর প্রথম ১৬টি ধারা নারীর প্রতি কত প্রকার বৈষম্য আছে তা বিশ্লেষণ করে। পরের ১৪টি ধারা ব্যাখ্যা করে ঐ বৈষম্যগুলো কীভাবে বিলোপ করা যায়। এছাড়া নারী নির্যাতন প্রতিরোধে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ২৫ নভেম্বরকে 'আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস' হিসেবে পালনের ঘোষণা দেওয়া হয়। ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর বিশ্বব্যাপী পালিত হয় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ। সুতরাং বলা যায়, সিডও সনদ নারীদের অধিকার রক্ষায় এবং বৈষম্য দূরীকরণে কার্যকর ভূমিকা পালন করে যাচ্ছে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৯ : জাতিসংঘ ও বাংলাদেশ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৯ : জাতিসংঘ ও বাংলাদেশ (Full Syllabus) · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ উল্লিখিত সমস্যা নিরসনে জাতিসংঘের কোন সনদ ভূমিকা রাখে?…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
