শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-২ এ বর্ণিত কার্যক্রমের মাধ্যমে "বাংলাদেশ জাতিসংঘে অবদান রাখছে।" বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-২ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের কার্যক্রম প্রকাশ পেয়েছে। বাংলাদেশ এ ক্ষেত্রে সম্পৃক্ততার মাধ্যমে জাতিসংঘে অবদান রাখছে। জাতিসংঘ শান্তিমিশনে বাংলাদেশের সেনাবাহিনী বিশ্বের বিভিন্ন দেশে নিয়োজিত রয়েছে। বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার মডেল হিসেবে এবং শান্তিপ্রিয় জাতি হিসেবে বাংলাদেশ পরিচিতি পেয়েছে। আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন দেশে রাজনৈতিক পক্ষপাতিত্বের কারণে অন্যান্য দেশের সৈন্যরা যেখানে গ্রহণযোগ্যতা পাচ্ছিল না সেখানে বাংলাদেশি সৈন্যরা শুধু গ্রহণযোগ্যতা নয়, পেয়েছে স্থানীয় মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর রফিক পরিবারের সাথে আফ্রিকার দুইটি দেশে বেড়াতে গিয়ে দেশগুলোর শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাংলাদেশের সংশ্লিষ্টতার তথ্য পান। সেখানকার একটি দেশের রাস্তার নাম "বাংলাদেশ সড়ক" দেখে সে খুবই আনন্দিত হয়। এখানে বাংলাদেশ শান্তিরক্ষা বাহিনীর অবদান প্রকাশ পেয়েছে। জাতিসংঘের অধীনে বিশ্বশান্তিরক্ষা ও শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর ভূমিকা অতুলনীয়। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনগুলোতে বাংলাদেশের অবদান ঈর্ষণীয়। ১৯৮৮ সাল থেকে শুরু করে আজ অবধি প্রায় ১১,০০০ এর বেশি বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনী বিশ্বের ১১টি দেশে জাতিসংঘের অধীনে শান্তিরক্ষা ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আফ্রিকার দেশগুলোতে বাংলাদেশি সৈন্যদের অভূতপূর্ব সাফল্য সারা বিশ্বে বাংলাদেশের গ্রহণযোগ্যতাকে অনেক বৃদ্ধি করেছে। আফ্রিকা ও এশিয়ার দেশগুলোতে যুদ্ধংদেহী দুই বা ততোধিক সশস্ত্র গেরিলাগোষ্ঠীর মাঝে দাঁড়িয়ে বাংলাদেশি সৈন্যরা অত্যন্ত দক্ষতার সাথে অস্ত্রবিরতি পর্যবেক্ষণ করেছে, শান্তি প্রতিষ্ঠার কাজ করেছে। এ কাজ করতে গিয়ে এ পর্যন্ত ১৩৪ জন বাংলাদেশি সৈন্য শহিদ হয়েছেন। শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ বাহিনী ও মহিলা পুলিশ নিয়োজিত আছেন। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে জাতিসংঘে তথা বিশ্বে বাংলাদেশ পেয়েছে ব্যাপক পরিচিতি ও বিশেষ মর্যাদা। সুতরাং বলা যায়, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনী এক অনন্য অবদান রাখছে। ফলে বৃদ্ধি পাচ্ছে দেশের মর্যাদা ও গৌরব।

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৯ : জাতিসংঘ ও বাংলাদেশ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৯ : জাতিসংঘ ও বাংলাদেশ (Full Syllabus) · সৃজনশীল

দৃশ্যকল্প-২ এ বর্ণিত কার্যক্রমের মাধ্যমে "বাংলাদেশ জাতিসংঘে অবদান র…

উদ্দীপক

দৃশ্যকল্প-১: ইট ভাটায় কর্মরত নারী-পুরুষদের মধ্যে নারী কর্মীগণ তুলনামূলক কম মজুরি পায়। অনেক সময় ন্যায্য মজুরি দাবি করলে কাজ করার সুযোগ হারায়। দৃশ্যকল্প-২: রফিক পরিবারের সাথে আফ্রিকার দুইটি দেশে বেড়াতে গিয়ে দেশগুলোর শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাংলাদেশের সংশ্লিষ্টতার তথ্য পান। সেখানকার একটি দেশের রাস্তার নাম "বাংলাদেশ সড়ক” দেখে সে খুবই আনন্দিত হয়।

Comilla · 2023

উত্তর

UNDP এর পূর্ণরূপ হলো- United Nations Development Programme.

উত্তর

বাংলাদেশে নারীদের উন্নয়নে UNIFEM নানাবিধ কর্মসূচি পালন করছে। জাতিসংঘ নারী উন্নয়ন তহবিল বা ইউনিফেম (UNIFEM) বিশ্বব্যাপী নারীর প্রতি বৈষম্য বিলোপ ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে। এরই প্রেক্ষিতে সংস্থাটি বাংলাদেশের নারীদের বিভিন্ন অধিকার আদায়ে ভূমিকা রাখছে এবং তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সংশ্লিষ্ট করছে। যেমন: নারী-পুরুষের একই বেতন প্রদান, রাজনীতিতে নারীর অংশগ্রহণ নিশ্চিতকরণ, নারীদের নিরাপদ শ্রম অভিবাসনসহ তাদের ক্ষমতায়নে সংস্থাটি কাজ করে যাচ্ছে।

উত্তর

দৃশ্যকল্প-১ এ উল্লিখিত সমস্যা তথা নারীর অর্থনৈতিক বৈষম্য নিরসনে জাতিসংঘের সিডও সনদ ভূমিকা রাখে। নারী-পুরুষের সমতার নীতির ওপর ভিত্তি করে সিডও সনদটি তৈরি করে জাতিসংঘ। নারীর মানবাধিকারের বিষয়টিও এখানে উঠে এসেছে। আইনগত পদ্ধতিতে এই অধিকারগুলো ম্যান্ডেটভুক্ত করায় সমর্থনকারী দেশগুলো এই সনদ মেনে চলতে বাধ্য। এই সনদ নারীর প্রতি রাষ্ট্রের দায়িত্বকে নিশ্চিত করে। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ ইট ভাটায় কর্মরত নারী-পুরুষদের মধ্যে নারী কর্মীগণ তুলনামূলক কম মজুরি পায়। অনেক সময় ন্যায্য মজুরি দাবি করলে কাজ করার সুযোগ হারায়। এখানে নারীর প্রতি অর্থনৈতিক বৈষম্য প্রকাশ পেয়েছে। এরূপ বৈষম্যের মতো সকল বৈষম্য নিরসনে জাতিসংঘের সিডও সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সিডও সনদে ৩০টি ধারা আছে। এর প্রথম ১৬টি ধারা নারীর প্রতি কত প্রকার বৈষম্য আছে তা বিশ্লেষণ করে। পরের ১৪টি ধারা ব্যাখ্যা করে ঐ বৈষম্যগুলো কীভাবে বিলোপ করা যায়। এছাড়া নারী নির্যাতন প্রতিরোধে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ২৫ নভেম্বরকে 'আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস' হিসেবে পালনের ঘোষণা দেওয়া হয়। ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর বিশ্বব্যাপী পালিত হয় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ। সুতরাং বলা যায়, সিডও সনদ নারীদের অধিকার রক্ষায় এবং বৈষম্য দূরীকরণে কার্যকর ভূমিকা পালন করে যাচ্ছে।

উত্তর

উদ্দীপকের দৃশ্যকল্প-২ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের কার্যক্রম প্রকাশ পেয়েছে। বাংলাদেশ এ ক্ষেত্রে সম্পৃক্ততার মাধ্যমে জাতিসংঘে অবদান রাখছে। জাতিসংঘ শান্তিমিশনে বাংলাদেশের সেনাবাহিনী বিশ্বের বিভিন্ন দেশে নিয়োজিত রয়েছে। বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার মডেল হিসেবে এবং শান্তিপ্রিয় জাতি হিসেবে বাংলাদেশ পরিচিতি পেয়েছে। আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন দেশে রাজনৈতিক পক্ষপাতিত্বের কারণে অন্যান্য দেশের সৈন্যরা যেখানে গ্রহণযোগ্যতা পাচ্ছিল না সেখানে বাংলাদেশি সৈন্যরা শুধু গ্রহণযোগ্যতা নয়, পেয়েছে স্থানীয় মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর রফিক পরিবারের সাথে আফ্রিকার দুইটি দেশে বেড়াতে গিয়ে দেশগুলোর শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাংলাদেশের সংশ্লিষ্টতার তথ্য পান। সেখানকার একটি দেশের রাস্তার নাম "বাংলাদেশ সড়ক" দেখে সে খুবই আনন্দিত হয়। এখানে বাংলাদেশ শান্তিরক্ষা বাহিনীর অবদান প্রকাশ পেয়েছে। জাতিসংঘের অধীনে বিশ্বশান্তিরক্ষা ও শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর ভূমিকা অতুলনীয়। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনগুলোতে বাংলাদেশের অবদান ঈর্ষণীয়। ১৯৮৮ সাল থেকে শুরু করে আজ অবধি প্রায় ১১,০০০ এর বেশি বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনী বিশ্বের ১১টি দেশে জাতিসংঘের অধীনে শান্তিরক্ষা ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আফ্রিকার দেশগুলোতে বাংলাদেশি সৈন্যদের অভূতপূর্ব সাফল্য সারা বিশ্বে বাংলাদেশের গ্রহণযোগ্যতাকে অনেক বৃদ্ধি করেছে। আফ্রিকা ও এশিয়ার দেশগুলোতে যুদ্ধংদেহী দুই বা ততোধিক সশস্ত্র গেরিলাগোষ্ঠীর মাঝে দাঁড়িয়ে বাংলাদেশি সৈন্যরা অত্যন্ত দক্ষতার সাথে অস্ত্রবিরতি পর্যবেক্ষণ করেছে, শান্তি প্রতিষ্ঠার কাজ করেছে। এ কাজ করতে গিয়ে এ পর্যন্ত ১৩৪ জন বাংলাদেশি সৈন্য শহিদ হয়েছেন। শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ বাহিনী ও মহিলা পুলিশ নিয়োজিত আছেন। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে জাতিসংঘে তথা বিশ্বে বাংলাদেশ পেয়েছে ব্যাপক পরিচিতি ও বিশেষ মর্যাদা। সুতরাং বলা যায়, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনী এক অনন্য অবদান রাখছে। ফলে বৃদ্ধি পাচ্ছে দেশের মর্যাদা ও গৌরব।
SSCবাংলাদেশ ও বিশ্বপরিচয়অধ্যায়-৯ : জাতিসংঘ ও বাংলাদেশ (Full Syllabus)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বাংলাদেশ সরকার ২০০২ সালের জানুয়ারি মাস থেকে পলিথিনের উৎপাদন, পরিবহন, মজুদ ও ব্যবহারকে আইন করে নিষিদ্ধ ঘোষণা করে। পলিথিন অপচনশীল বলে মাটির উর্বরা শক্তিকে বিনষ্ট করে, খাদ্যসামগ্রীতে পলিথিনের ব্যবহারে ক্যান্সার, চর্মরোগসহ নানা রোগের প্রাদুর্ভাব ঘটায় এবং এ রকম আরও বিভিন্ন সমস্যার কারণে পলিথিনকে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু ইদানীং আবার পলিথিনের ব্যবহার বৃদ্ধি পেয়েছে, যা পৃথিবীর জন্য মারাত্মক হুমকির কারণ।

Mymensingh · 2023

MDG এর পূর্ণরূপ লেখ।
সম্পদের অসম বণ্টন রোধ করা প্রয়োজন কেন?
উদ্দীপকে এসডিজি অর্জনের কোন চ্যালেঞ্জকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপকে পলিথিনের ব্যবহার বৃদ্ধি বাংলাদেশের এসডিজি অর্জনের পথকে কঠিন করে তুলবে- তুমি কি এ ব্যাপারে একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.সম্পদের অসম বণ্টন রোধ করা প্রয়োজন কেন?

সম্পদের অসম বণ্টন রোধ করা প্রয়োজন কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.MDG এর পূর্ণরূপ লেখ।

MDG এর পূর্ণরূপ লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বিভব ও তার বাবা টেলিভিশনে একটি প্রামান্যচিত্রে দেখতে পায় 'ক' দেশকে তার প্রতিবেশী দেশ যুদ্ধের মাধ্যমে দখলের চেষ্টা চালাচ্ছে। ফলে একটি আন্তর্জাতিক সংস্থা উক্ত দেশকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করে। বিভবের বাবা তাকে বলে, উক্ত সংস্থায় বাংলাদেশের অনেকেই একটি বিশেষ বাহিনীর সদস্য হিসেবে কাজ করে বিশ্বে প্রশংসা অর্জন করেছে।

Mymensingh · 2023

সিডও-এর পূর্ণরূপ লেখ।
ইউনিসেফ গঠন করা হয়েছে কেন? বুঝিয়ে লেখ।
উদ্দীপকে কোন আন্তর্জাতিক সংস্থাকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।
বিশ্বশান্তি রক্ষায় উদ্দীপকে উল্লিখিত বাহিনীর অবদান মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.ইউনিসেফ গঠন করা হয়েছে কেন? বুঝিয়ে লেখ।

ইউনিসেফ গঠন করা হয়েছে কেন? বুঝিয়ে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সিডও-এর পূর্ণরূপ লেখ।

সিডও-এর পূর্ণরূপ লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Dinajpur · 2023

অংশীজন কারা?
টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে জাতীয় পর্যায়ে অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ কেন?
ছক চিত্রে '?' চিহ্ন দ্বারা কী নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উক্ত বিষয়টি অর্জনের মাধ্যমে আমরা কী সুফল পেতে পারি? বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে জাতীয় পর্যায়ে অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ কেন?

টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে জাতীয় পর্যায়ে অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অংশীজন কারা?

অংশীজন কারা?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে পলিথিনের ব্যবহার বৃদ্ধি বাংলাদেশের এসডিজি অর্জনের পথকে কঠিন করে তুলবে- উদ্দীপকে এসডিজি অর্জনের কোন চ্যালেঞ্জকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।সম্পদের অসম বণ্টন রোধ করা প্রয়োজন কেন?MDG এর পূর্ণরূপ লেখ।বিশ্বশান্তি রক্ষায় উদ্দীপকে উল্লিখিত বাহিনীর অবদান মূল্যায়ন কর।উদ্দীপকে কোন আন্তর্জাতিক সংস্থাকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।ইউনিসেফ গঠন করা হয়েছে কেন? বুঝিয়ে লেখ।সিডও-এর পূর্ণরূপ লেখ।উক্ত বিষয়টি অর্জনের মাধ্যমে আমরা কী সুফল পেতে পারি? বিশ্লেষণ কর।ছক চিত্রে '?' চিহ্ন দ্বারা কী নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে জাতীয় পর্যায়ে অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ কেন?অংশীজন কারা?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।