উদ্দীপকে ফারহানা কোন সংস্থার অধীনে কাজ করেন? নারীর বৈষম্য দূরীকরণের উক্ত সংস্থার অবদান ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ফারহানা জাতিসংঘের অধীনে কাজ করেন। নারীর প্রতি বৈষম্য দূরীকরণে জাতিসংঘের ভূমিকা অপরিসীম। নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূরীকরণে এবং নারীর অধিকার সংরক্ষণের জন্য জাতিসংঘ তার সৃষ্টিলগ্ন থেকেই বিভিন্ন আন্তর্জাতিক সনদ ও আইন প্রণয়ন করেছে। ১৯৪৮ সালে ঘোষিত মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র ছাড়াও জাতিসংঘ নারীদের উন্নয়নে বিভিন্ন বিশ্ব নারী সম্মেলন এবং সিডও (CEDAW) সনদ গ্রহণ করেছে, যেগুলো নারীর সার্বিক কল্যাণ ও অগ্রগতির মাধ্যমে নারীর প্রতি সকল বৈষম্য নিরসনে ভূমিকা রাখছে। উদ্দীপকের ফারহানা একজন নারী উন্নয়ন ও অধিকার সংরক্ষণ কর্মী। তিনি আন্তর্জাতিক একটি সংস্থার অধীনে নারী অধিকার নিয়ে কাজ করেন। এখানে ফারহানা জাতিসংঘের অধীনে নারী অধিকার তথা সিডও সনদ বাস্তবায়নে কাজ করছে। জাতিসংঘের অবদানের ফলশ্রুতিতে নারীদের অবস্থান সুদৃঢ় ও উন্নত হচ্ছে এবং নারীর প্রতি বৈষম্য হ্রাস পাচ্ছে। সুতরাং এটা স্পষ্ট হয় যে, নারীর প্রতি বৈষম্য নিরসনে জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৯ : জাতিসংঘ ও বাংলাদেশ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৯ : জাতিসংঘ ও বাংলাদেশ (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে ফারহানা কোন সংস্থার অধীনে কাজ করেন? নারীর বৈষম্য দূরীকরণের…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
