টেকসই উন্নয়নে অংশীদারিত্ব কেন প্রয়োজন? ব্যাখ্যা কর।
উত্তর: উন্নয়নের গতিধারাকে অব্যাহত রাখার জন্য টেকসই উন্নয়নে অংশীদারিত্ব প্রয়োজন। উন্নয়নের সুফল ভোগকারী গোষ্ঠী হলো অংশীজন। তারা যদি উন্নয়নের সুফল ভোগ করতে চায় তাহলে অংশীজন হিসেবে তাদের কিছু দায়িত্ব ও কর্তব্য থাকে। সেই দায়িত্ব ও কর্তব্য ঠিকমতো পালন করলে উন্নয়নে তাদের অংশীদারিত্ব প্রতিষ্ঠিত হয়। উন্নয়নে অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ সামষ্টিক অংশগ্রহণ ব্যতীত টেকসই উন্নয়নের সুফল ভোগ করা সম্ভব নয়। তাই প্রতিটি ক্ষুদ্র উন্নয়নে একটি গোষ্ঠীর সকলের অংশগ্রহণ থাকা আবশ্যক।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৯ : জাতিসংঘ ও বাংলাদেশ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৯ : জাতিসংঘ ও বাংলাদেশ (Full Syllabus) · সৃজনশীল
টেকসই উন্নয়নে অংশীদারিত্ব কেন প্রয়োজন? ব্যাখ্যা কর।
উত্তর
