উদ্দীপকের শুরুতে টেকসই উন্নয়নের কোন ধারণাকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের শুরুতেই টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবেলা ধারণাকে ইঙ্গিত করা হয়েছে। টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মানুষের মাঝে বিদ্যমান সম্পদ বৈষম্য আর নানাভাবে সৃষ্ট পরিবেশ দূষণ। আমাদের সমাজে এই দুই সমস্যা প্রকট। কিছু মানুষ সম্পদের জোরে পরিবেশকে ক্ষতি করছে অবিবেচকের মতো। তাদের দ্বারা বিঘ্নিত হচ্ছে পরিবেশের ভারসাম্য। বিভিন্নভাবে সৃষ্টি হচ্ছে পরিবেশ দূষণের উপাদান, যা আমাদের টেকসই উন্নয়নকে বাঁধাগ্রস্ত করছে। উদ্দীপকের অর্থনীতিবিদ জনাব 'ক' "উন্নয়ন ও অর্থনীতি” বিষয়ক একটি প্রতিবেদনে উল্লেখ করেন, আমাদের দেশের ঢাকা শহরের যানজট, চট্টগ্রামের জলাবদ্ধতা ও বর্তমান সময়ের ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট এগুলো আমাদের উন্নয়নের জন্য প্রতিবন্ধক। তার এরূপ বক্তব্যে টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ ফুটে উঠেছে। টেকসই উন্নয়নের পথে একটি বড় চ্যালেঞ্জ হলো বাংলাদেশের বড় বড় শহরগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি। এ সময় যান চলাচল ব্যাহত হয়, রাস্তাঘাটের ক্ষতি হয়, স্বল্প আয়ের লোকদের কাজ বন্ধ থাকে, আমরা ঠিকমতো স্কুল, কলেজ বা কর্মস্থলে পৌঁছাতে পারি না, দোকান পাট বন্ধ থাকে, রোগব্যধির প্রাদুর্ভাব দেখা দেয়। বাংলাদেশে টেকসই উন্নয়নের আরেকটি বড় চ্যালেঞ্জ ঢাকা শহরের যানজট। যানজট দেশের কর্মঘণ্টা কমিয়ে দেয়। ফলে উৎপাদন কমে যায়। এতে অর্থনীতির ভিত টেকসই ও মজবুত হয় না। এছাড়া ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট টেকসই উন্নয়নকে বাধাগ্রস্ত করে। সম্পদের অপ্রতুলতা তথা জ্বালানি সংকটের জন্য পরিমিত বিদ্যুৎ উৎপাদনে ব্যাঘাত ঘটছে। ফলে নিয়মিত লোডশেডিং দেখা দিচ্ছে। এতে শিল্প কারখানাগুলোর উৎপাদন কমে যাচ্ছে, যা মূলত টেকসই উন্নয়নের জন্য প্রতিবন্ধক।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৯ : জাতিসংঘ ও বাংলাদেশ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৯ : জাতিসংঘ ও বাংলাদেশ (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের শুরুতে টেকসই উন্নয়নের কোন ধারণাকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
