শেয়ারFacebookWhatsApp

উদ্ভিদের পরবর্তী বংশ রক্ষায় চিত্র R এর 'A [গণিত] এবং 'B [গণিত] কীভাবে ভূমিকা রাখে? বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকের চিত্র-R এর A ও B চিহ্নিত অংশ দুটি হলো যথাক্রমে গর্ভাশয় ও পরাগধানী। পরাগধানী ও গর্ভাশয় সরাসরি জনন কাজে অংশ গ্রহণ করে উদ্ভিদের বংশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিচে তা বিশ্লেষণ করা হলো— উদ্ভিদের জনন কাজে ফুলের পরাগধানী ও গর্ভাশয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফুলের এ দুটি অংশ ছাড়া উদ্ভিদ জননকার্য সম্পন্ন করতে পারে না। কারণ প্রজননের পূর্বশর্ত হলো নিষেক প্রক্রিয়া আর নিষেক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য অবশ্যই পুংজননকোষ ও স্ত্রী জননকোষের মিলনের প্রয়োজন। এক্ষেত্রে ফুলের পরাগধানীতে তৈরি পরাগরেণুর অভ্যন্তরে তৈরি হয় পুংজননকোষ। অন্যদিকে ফুলের গর্ভাশয়ের অভ্যন্তরে স্ত্রীজননকোষ অর্থাৎ ডিম্বাণু তৈরি হয়। ফুলে পরাগায়নের ফলে পুংজননকোষ ডিম্বাণুর সাথে মিলিত হয়ে নিষেক ঘটায়। নিষিক্তকরণ প্রক্রিয়া শেষে ফল গঠনের প্রক্রিয়া শুরু হয়। এ প্রক্রিয়ায় গর্ভাশয় ধীরে ধীরে ফলে এবং ডিম্বকগুলো বীজে পরিণত হয়। এরপর পরিপক্ব ফল থেকে বীজ সংগ্রহ করে সেগুলো বপন করলে নতুন চারা উদ্ভিদের জন্ম হয় এবং উদ্ভিদের বংশবিস্তার ঘটে। অতএব পুংস্তবকের পরাগধানী ও স্ত্রীস্তবকের ডিম্বকের পারস্পরিক সংশ্লিষ্টতার মাধ্যমে উদ্ভিদের বংশবিস্তার অব্যাহত থাকে।

SSC জীববিজ্ঞান অধ্যায়-১১ : জীবে প্রজনন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১১ : জীবে প্রজনন · সৃজনশীল

উদ্ভিদের পরবর্তী বংশ রক্ষায় চিত্র R এর 'A এবং 'B কীভাবে ভূমিকা রা…

উদ্দীপক

নিচের চিত্র দুটি লক্ষ করো : question image

Dhaka · 2026

উত্তর

একই সময়ে ডিম্বাণুর সাথে একটি পুংগ্যামেটের মিলন ও সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে অপর পুংগ্যামেটের মিলন প্রক্রিয়াই দ্বিনিষেক।

উত্তর

স্ব-পরাগায়নের ফলে পরাগরেণুর অপচয় কমে এবং পরাগায়নের জন্য বাহকের প্রয়োজন হয় না। এটি পরাগায়ন প্রক্রিয়াকে নিশ্চিত করে, যা গাছের প্রজননে সহায়তা করে। স্ব-পরাগায়নে নতুন উদ্ভিদে বৈশিষ্ট্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম থাকে, যা জাতগত বৈশিষ্ট্য সুরক্ষিত রাখে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত চিত্র 'QQ^{\prime} হলো স্ত্রীস্তবক এবং 'XX^{\prime} চিহ্নিত অংশটি হলো ভ্রূণথলি। নিচে ভ্রূণথলির গঠন প্রক্রিয়া বর্ণনা করা হলো— question image ভ্রূণপোষক কলায় ডিম্বকরন্ধ্রের কাছাকাছি একটি কোষ আকারে সামান্য বড়ো হয়। এর প্রোটোপ্লাজম ঘন এবং নিউক্লিয়াসটি তুলনামূলকভাবে বড়। এ কোষটি বিয়োজন বিভাজনের (মিয়োসিস) মাধ্যমে চারটি হ্যাপ্লয়েড (n) কোষ সৃষ্টি করে। সর্বনিম্ন কোষটি ছাড়া বাকি তিনটি কোষ বিনষ্ট হয়ে যায়। সর্বনিম্ন এই বড়ো কোষটি বৃদ্ধি পেয়ে ক্রমশ ভ্রূণথলিতে পরিণত হয়। এ কোষটির নিউক্লিয়াস হ্যাপ্লয়েড (n)। এই নিউক্লিয়াসটি বিভক্ত হয়ে দুটি নিউক্লিয়াসে পরিণত হয়। এ নিউক্লিয়াস দুটি ভ্রূণথলির দুই মেরুতে অবস্থান নেয়। এবার এ দুটি নিউক্লিয়াসের প্রতিটি পরপর দুবার বিভক্ত হয়ে চারটি করে নিউক্লিয়াস সৃষ্টি করে। এর পরবর্তী ধাপে দুই মেরু থেকে একটি করে নিউক্লিয়াস ভ্রূণথলির কেন্দ্রস্থলে এসে পরস্পরের সাথে মিলিত হয়ে ডিপ্লয়েড (2n) গৌণ নিউক্লিয়াস সৃষ্টি করে। দুই মেরুর নিউক্লিয়াসগুলো সামান্য সাইটোপ্লাজম সহকারে কোষের সৃষ্টি করে। ডিম্বকরন্দ্রের দিকের কোষ তিনটিকে গর্ভযন্ত্র বলে। এর মাঝের কোষটি বড়। একে ডিম্বাণু এবং অন্য কোষকে সহকারী কোষ বলা হয়। গর্ভযন্ত্রের বিপরীত দিকের কোষ তিনটিকে প্রতিপাদ কোষ বলে। এভাবেই ভ্রূণথলির গঠনপ্রক্রিয়া শেষ হয়।

উত্তর

উদ্দীপকের চিত্র-R এর A ও B চিহ্নিত অংশ দুটি হলো যথাক্রমে গর্ভাশয় ও পরাগধানী। পরাগধানী ও গর্ভাশয় সরাসরি জনন কাজে অংশ গ্রহণ করে উদ্ভিদের বংশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিচে তা বিশ্লেষণ করা হলো— উদ্ভিদের জনন কাজে ফুলের পরাগধানী ও গর্ভাশয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফুলের এ দুটি অংশ ছাড়া উদ্ভিদ জননকার্য সম্পন্ন করতে পারে না। কারণ প্রজননের পূর্বশর্ত হলো নিষেক প্রক্রিয়া আর নিষেক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য অবশ্যই পুংজননকোষ ও স্ত্রী জননকোষের মিলনের প্রয়োজন। এক্ষেত্রে ফুলের পরাগধানীতে তৈরি পরাগরেণুর অভ্যন্তরে তৈরি হয় পুংজননকোষ। অন্যদিকে ফুলের গর্ভাশয়ের অভ্যন্তরে স্ত্রীজননকোষ অর্থাৎ ডিম্বাণু তৈরি হয়। ফুলে পরাগায়নের ফলে পুংজননকোষ ডিম্বাণুর সাথে মিলিত হয়ে নিষেক ঘটায়। নিষিক্তকরণ প্রক্রিয়া শেষে ফল গঠনের প্রক্রিয়া শুরু হয়। এ প্রক্রিয়ায় গর্ভাশয় ধীরে ধীরে ফলে এবং ডিম্বকগুলো বীজে পরিণত হয়। এরপর পরিপক্ব ফল থেকে বীজ সংগ্রহ করে সেগুলো বপন করলে নতুন চারা উদ্ভিদের জন্ম হয় এবং উদ্ভিদের বংশবিস্তার ঘটে। অতএব পুংস্তবকের পরাগধানী ও স্ত্রীস্তবকের ডিম্বকের পারস্পরিক সংশ্লিষ্টতার মাধ্যমে উদ্ভিদের বংশবিস্তার অব্যাহত থাকে।
SSCজীববিজ্ঞানঅধ্যায়-১১ : জীবে প্রজনন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ধানকে বায়ুপরাগী উদ্ভিদ বলা হয় কেন?

ধানকে বায়ুপরাগী উদ্ভিদ বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.পরাগায়ন কী? বুঝিয়ে বলো। অথবা, পরাগায়ন কাকে বলে?

পরাগায়ন কী? বুঝিয়ে বলো। অথবা, পরাগায়ন কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রাণিপরাগী ফুলের বৈশিষ্ট্য গুলো লেখো।

প্রাণিপরাগী ফুলের বৈশিষ্ট্য গুলো লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.দলমণ্ডল কীভাবে পরাগায়নে সহায়তা করে?

দলমণ্ডল কীভাবে পরাগায়নে সহায়তা করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.পরাগায়নে মাধ্যমের ভূমিকা ব্যাখ্যা করো।

পরাগায়নে মাধ্যমের ভূমিকা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সরিষা ফুলকে আদর্শ ফুল বলা হয় কেন? ব্যাখ্যা করো।

সরিষা ফুলকে আদর্শ ফুল বলা হয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফুলের বৃতি অপেক্ষা দলের বৈশিষ্ট্য ভিন্ন কেন?

ফুলের বৃতি অপেক্ষা দলের বৈশিষ্ট্য ভিন্ন কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিষেকের ফলে কী হয়? ব্যাখ্যা করো।

নিষেকের ফলে কী হয়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.পর-পরাগায়ন কেন তাৎপর্যপূর্ণ?

পর-পরাগায়ন কেন তাৎপর্যপূর্ণ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10."পরাগায়নের মাধ্যম"-এর উপর একটি সংক্ষিপ্ত টীকা লেখো।

"পরাগায়নের মাধ্যম"-এর উপর একটি সংক্ষিপ্ত টীকা লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Dinajpur · 2016

ICBN এর পূর্ণরূপ লেখো।
শ্রেণিবিন্যাস বলতে কী বোঝ?
জীবের সঙ্গে উদ্দীপকের ছক "A" কীভাবে সম্পর্কিত? ব্যাখ্যা করো।
আমাদের অর্থনৈতিক উন্নয়নে ছক B কতটুকু ভূমিকা রাখবে বলে তুমি মনে করো? যুক্তিসহ লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Dinajpur · 2016

ICBN এর পূর্ণরূপ লেখো।
শ্রেণিবিন্যাস বলতে কী বোঝ?
জীবের সঙ্গে উদ্দীপকের ছক "A" কীভাবে সম্পর্কিত? ব্যাখ্যা করো।
আমাদের অর্থনৈতিক উন্নয়নে ছক B কতটুকু ভূমিকা রাখবে বলে তুমি মনে করো? যুক্তিসহ লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।