শেয়ারFacebookWhatsApp

মিনার বাবার উক্তিটি কতটুকু যুক্তিযুক্ত বলে তুমি মনে করো?

উত্তর: উদ্দীপকে মিনার বাবার উক্তিটি ছিলো- “পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন জীবের মধ্যে ক্রিয়া-প্রতিক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।” মিনার বাবার এ উক্তিটি অত্যন্ত যুক্তিযুক্ত বলে আমি মনে করি। উদ্দীপকের বাগানে বিভিন্ন উদ্ভিদ ও কীটপতঙ্গ তথা প্রাণী রয়েছে। কীটপতঙ্গ ফুলের মধু সংগ্রহ করে বেঁচে থাকে। আবার মধু সংগ্রহের সময় এদের মাধ্যমে ফুলে পরাগায়ন ঘটে, যা নিষেকের পূর্ব শর্ত। নিষেকের ফলে বীজ সৃষ্টি হয়। বীজ উদ্ভিদের বংশধর সৃষ্টির মাধ্যমে প্রকৃতিতে তাদের টিকিয়ে রাখে। উদ্ভিদ টিকে আছে বলেই প্রকৃতিতে কীটপতঙ্গ তথা সকল প্রাণিকুল টিকে আছে। কারণ খাদ্যের জন্য সকল প্রাণীই উদ্ভিদের উপর নির্ভরশীল। আবার সালোকসংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরির সময় উদ্ভিদ যে [গণিত] নির্গত করে তা প্রাণীদের বেঁচে থাকার জন্য আবশ্যক। অন্যদিকে উদ্ভিদ সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজনীয় [গণিত] জীবের শ্বসনের মাধ্যমে পেয়ে থাকে। পরিবেশের গ্যাসীয় ভারসাম্য রক্ষায় জীবের পারস্পরিক আন্তঃক্রিয়া-প্রতিক্রিয়ার প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। সুতরাং, সংক্ষিপ্ত এ আলোচনার মাধ্যমে সহজেই বোঝা যায়, মিনার বাবার উক্তিটি যথেষ্ট যুক্তিযুক্ত।

SSC জীববিজ্ঞান অধ্যায়-১১ : জীবে প্রজনন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১১ : জীবে প্রজনন · সৃজনশীল

মিনার বাবার উক্তিটি কতটুকু যুক্তিযুক্ত বলে তুমি মনে করো?

উদ্দীপক

মিনার একটি বাগান আছে। সে দেখল বিভিন্ন কীটপতঙ্গ বাগানে ঘুরে বেড়াচ্ছে। এ বিষয়ে তার বাবাকে অনেক প্রশ্ন করল। তার কৌতুহল দেখে বাবা বললেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন জীবের মধ্যে ক্রিয়া-প্রতিক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Dinajpur · 2017

উত্তর

যে শ্বসন প্রক্রিয়ায় O2\mathrm{O_2}-এর প্রয়োজন হয়, তাকে সবাত শ্বসন বলে।

উত্তর

চিকিৎসকের মতে- পরিণত বয়সে একজন মানুষের রক্তচাপ যখন ১২০/৮০ মিলিমিটার মানের কাছাকাছি হয় তখন তাকে বলা হয় আদর্শ রক্তচাপ। আদর্শ রক্তচাপে সিস্টোলিক চাপের মান ১২০ বা এর সামান্য নিচে এবং ডায়াস্টোলিক চাপের মান ৮০ বা এর কিছুটা নিচে হয়ে থাকে। সুস্থ জীবন যাপনের জন্য পরিণত বয়সে একজন মানুষের রক্তচাপ আদর্শ মানের বা এর কাছাকাছি থাকা উচিত।

উত্তর

উদ্দীপকে বলা হয়েছে মিনা তার বাগানে বিভিন্ন ধরনের কীটপতঙ্গ ঘুরে বেড়াতে দেখেছে। কীটপতঙ্গের সাথে বাগানের উদ্ভিদের একটি গভীর সম্পর্ক রয়েছে। এখানে কীটপতঙ্গ ও বাগানের উদ্ভিদ একে অন্যের উপর নির্ভরশীল। কীটপতঙ্গ যেমন- প্রজাপতি, মৌমাছি ইত্যাদি মধু সংগ্রহের জন্য ফুলে ফুলে ঘুরে বেড়ায়। মধু খেয়ে এরা বেঁচে থাকে। অন্যদিকে ফুলে ফুলে মধু সংগ্রহের সময় এদের মাধ্যমেই ফুলে পরাগায়ন ও পরে নিষেক ঘটে। নিষেকের পর গর্ভাশয় ফলে এবং ডিম্বক বীজে পরিণত হয়। এই বীজ থেকে নতুন উদ্ভিদের জন্ম হয়। সুতরাং, আলোচনা থেকে বোঝা যায় উদ্দীপকের কীটপতঙ্গের সাথে বাগানের উদ্ভিদের একটি গভীর মিথোজীবী সম্পর্ক রয়েছে।

উত্তর

উদ্দীপকে মিনার বাবার উক্তিটি ছিলো- “পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন জীবের মধ্যে ক্রিয়া-প্রতিক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।” মিনার বাবার এ উক্তিটি অত্যন্ত যুক্তিযুক্ত বলে আমি মনে করি। উদ্দীপকের বাগানে বিভিন্ন উদ্ভিদ ও কীটপতঙ্গ তথা প্রাণী রয়েছে। কীটপতঙ্গ ফুলের মধু সংগ্রহ করে বেঁচে থাকে। আবার মধু সংগ্রহের সময় এদের মাধ্যমে ফুলে পরাগায়ন ঘটে, যা নিষেকের পূর্ব শর্ত। নিষেকের ফলে বীজ সৃষ্টি হয়। বীজ উদ্ভিদের বংশধর সৃষ্টির মাধ্যমে প্রকৃতিতে তাদের টিকিয়ে রাখে। উদ্ভিদ টিকে আছে বলেই প্রকৃতিতে কীটপতঙ্গ তথা সকল প্রাণিকুল টিকে আছে। কারণ খাদ্যের জন্য সকল প্রাণীই উদ্ভিদের উপর নির্ভরশীল। আবার সালোকসংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরির সময় উদ্ভিদ যে O2\mathrm{O_2} নির্গত করে তা প্রাণীদের বেঁচে থাকার জন্য আবশ্যক। অন্যদিকে উদ্ভিদ সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজনীয় CO2\mathrm{CO_2} জীবের শ্বসনের মাধ্যমে পেয়ে থাকে। পরিবেশের গ্যাসীয় ভারসাম্য রক্ষায় জীবের পারস্পরিক আন্তঃক্রিয়া-প্রতিক্রিয়ার প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। সুতরাং, সংক্ষিপ্ত এ আলোচনার মাধ্যমে সহজেই বোঝা যায়, মিনার বাবার উক্তিটি যথেষ্ট যুক্তিযুক্ত।
SSCজীববিজ্ঞানঅধ্যায়-১১ : জীবে প্রজনন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ধানকে বায়ুপরাগী উদ্ভিদ বলা হয় কেন?

ধানকে বায়ুপরাগী উদ্ভিদ বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.পরাগায়ন কী? বুঝিয়ে বলো। অথবা, পরাগায়ন কাকে বলে?

পরাগায়ন কী? বুঝিয়ে বলো। অথবা, পরাগায়ন কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রাণিপরাগী ফুলের বৈশিষ্ট্য গুলো লেখো।

প্রাণিপরাগী ফুলের বৈশিষ্ট্য গুলো লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.দলমণ্ডল কীভাবে পরাগায়নে সহায়তা করে?

দলমণ্ডল কীভাবে পরাগায়নে সহায়তা করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.পরাগায়নে মাধ্যমের ভূমিকা ব্যাখ্যা করো।

পরাগায়নে মাধ্যমের ভূমিকা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সরিষা ফুলকে আদর্শ ফুল বলা হয় কেন? ব্যাখ্যা করো।

সরিষা ফুলকে আদর্শ ফুল বলা হয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফুলের বৃতি অপেক্ষা দলের বৈশিষ্ট্য ভিন্ন কেন?

ফুলের বৃতি অপেক্ষা দলের বৈশিষ্ট্য ভিন্ন কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিষেকের ফলে কী হয়? ব্যাখ্যা করো।

নিষেকের ফলে কী হয়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.পর-পরাগায়ন কেন তাৎপর্যপূর্ণ?

পর-পরাগায়ন কেন তাৎপর্যপূর্ণ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10."পরাগায়নের মাধ্যম"-এর উপর একটি সংক্ষিপ্ত টীকা লেখো।

"পরাগায়নের মাধ্যম"-এর উপর একটি সংক্ষিপ্ত টীকা লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Dinajpur · 2016

ICBN এর পূর্ণরূপ লেখো।
শ্রেণিবিন্যাস বলতে কী বোঝ?
জীবের সঙ্গে উদ্দীপকের ছক "A" কীভাবে সম্পর্কিত? ব্যাখ্যা করো।
আমাদের অর্থনৈতিক উন্নয়নে ছক B কতটুকু ভূমিকা রাখবে বলে তুমি মনে করো? যুক্তিসহ লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Dinajpur · 2016

ICBN এর পূর্ণরূপ লেখো।
শ্রেণিবিন্যাস বলতে কী বোঝ?
জীবের সঙ্গে উদ্দীপকের ছক "A" কীভাবে সম্পর্কিত? ব্যাখ্যা করো।
আমাদের অর্থনৈতিক উন্নয়নে ছক B কতটুকু ভূমিকা রাখবে বলে তুমি মনে করো? যুক্তিসহ লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।