উদ্দীপকের A এবং B অংশটি “সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে”- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের A ও B অংশ যথাক্রমে পরাগধানী এবং গর্ভাশয়। ফুলের এ অংশ দু'টি সরাসরি জনন কাজে অংশ গ্রহণ করে থাকে। এদের অনুপস্থিতিতে উদ্ভিদ প্রজনন সম্পূর্ণরূপে অসম্ভব। নিচের সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে এর সত্যতা প্রমাণ করা যায়। আমরা জানি প্রজননের প্রথম শর্ত হলো নিষেক। আবার পুং জনন কোষ ও স্ত্রী জনন কোষের মিলনে নিষেক সম্পন্ন হয়ে থাকে। পুং-জনন কোষ পরাগধানীতে তৈরি পরাগরেণুর অভ্যন্তরে সৃষ্টি হয়। অন্যদিকে ডিম্বাণু বা স্ত্রী জননকোষ গর্ভাশয়ের অভ্যন্তরে তৈরি হয়। পরাগায়নের পর পুং জনন কোষ ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে নিষেক ঘটায়। নিষিক্তকরণ প্রক্রিয়া গর্ভাশয়ে বিশেষ উদ্দীপনার মাধ্যমে ফল সৃষ্টি করে এবং নিষিক্ত ডিম্বাণু বীজে পরিণত হয় যা ফলের অভ্যন্তরে অবস্থান করে। পরিপক্ক ফল থেকে সংগৃহীত বীজ নির্দিষ্ট সময় পর বপন করলে তা থেকে নতুন উদ্ভিদের জন্ম হয়। এভাবে উদ্ভিদের প্রজনন সম্পন্ন হয়ে থাকে। সুতরাং দেখা যায় যে, পরাগধানীর অনুপস্থিতিতে পুং জনন কোষ তৈরি যেমন সম্ভব নয়, তেমনি গর্ভাশয়ের অনুপস্থিতিতে ডিম্বাণু বা স্ত্রী জনন কোষ তৈরিও অসম্ভব। আবার এ দু'ধরনের জনন কোষের অনুপস্থিতিতে উদ্ভিদ জনন সম্ভব নয়। তাই স্পষ্টভাবে বলা যায় যে, উদ্দীপকের A ও B অংশ দু'টি উদ্ভিদের জনন কাজে সরাসরি অংশ গ্রহণ করে থাকে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১১ : জীবে প্রজনন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১১ : জীবে প্রজনন · সৃজনশীল
উদ্দীপকের A এবং B অংশটি “সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে”- বিশ্লেষণ করো।
উদ্দীপক

Rajshahi · 2016
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
