ফটোপিরিওডিজমের ব্যাখ্যা দাও।
উত্তর: উদ্ভিদের পুষ্প ধারণের জন্য দিবালোকের নির্দিষ্ট সময়কালকে ফটোপিরিওড বলে। উদ্ভিদের পুষ্পায়নের উপর এ ফটোপিরিওডের বিশেষ প্রভাব রয়েছে। উদ্ভিদের পুষ্পধারণের উপর ফটোপিরিওডের প্রভাবকে বলা হয় ফটোপিরিওডিজম। ফটোপিরিওডের উপর ভিত্তি করে সপুষ্পক উদ্ভিদ তিন প্রকার। যথা- i. ছোট দিনের উদ্ভিদ, ii. বড় দিনের উদ্ভিদ এবং iii. আলোক নিরপেক্ষ উদ্ভিদ।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১১ : জীবে প্রজনন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১১ : জীবে প্রজনন · সৃজনশীল
ফটোপিরিওডিজমের ব্যাখ্যা দাও।
উত্তর
