উদ্দীপকের 'X [গণিত] ভ্রূণের গঠনে ওতপ্রোতভাবে জড়িত— ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের 'X [গণিত] অঙ্গটি হলো অমরা। কেননা অমরা ভ্রূণ ও জরায়ু-টিস্যুর মধ্যে সম্পর্ক স্থাপন করে। ভ্রূণের ক্রমবিকাশে অমরার ভূমিকা অপরিসীম। নিম্নে তা বর্ণনা করা হলো: শুক্রাণু ও ডিম্বাণুর মিলনের মাধ্যমে তৈরি জাইগোট বার বার বিভাজিত হয়ে ছোট ভ্রূণ তৈরি করে। একে ব্লাস্টোসিস্ট বলে। ভ্রূণ ৪-৫ দিনের মধ্যে অমরার মাধ্যমে জরায়ুর প্রাচীরে সংযুক্ত হয়। ক্রমবর্ধমানশীল ভ্রূণের কিছু কোষ এবং মাতৃ জরায়ুর অন্তঃস্তরের কিছু কোষ মিলিত হয়ে ডিম্বাকার ও রক্তনালিসমৃদ্ধ এই অমরা তৈরি করে। নিষেকের ১২ সপ্তাহের মধ্যে অমরা গঠিত হয়। এভাবে ভ্রূণ এবং মাতৃ জরায়ুর অন্তঃস্তরের মধ্যে একটি অবিচ্ছেদ্য অস্থায়ী অঙ্গ তৈরি হয়। [চিত্র] অমরার সাহায্যে ভ্রূণ জরায়ুর গায়ে সংস্থাপিত হয়। ভ্রূণের বৃদ্ধির জন্য খাদ্যের দরকার। শর্করা, আমিষ, স্নেহ, পানি এবং খনিজ লবণ ইত্যাদি অমরার মাধ্যমে মায়ের রক্ত থেকে ভ্রূণের রক্তে প্রবেশ করে। অমরা অনেকটা ফুসফুসের মতো কাজ করে অমরার মাধ্যমে ভ্রূণ মায়ের রক্ত থেকে অক্সিজেন গ্রহণ এবং ভ্রূণ থেকে কার্বন ডাই-অক্সাইডের বিনিময় ঘটে। অমরা একই সাথে বৃক্কের মতো কাজ করে। বিপাকের ফলে যে বর্জ্য পদার্থ উৎপন্ন হয় তা অমরার মাধ্যমে ভ্রূণের দেহ থেকে অপসারিত হয়। অমরা কিছু গুরুত্বপূর্ণ হরমোন তৈরি করে। এ হরমোন ভ্রূণের রক্ষণাবেক্ষণ ও তার স্বাভাবিক গঠনে সাহায্য করে। সুতরাং উপরের আলোচনা থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে, ভ্রূণের বিকাশে অমরার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১১ : জীবে প্রজনন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১১ : জীবে প্রজনন · সৃজনশীল
উদ্দীপকের 'X ভ্রূণের গঠনে ওতপ্রোতভাবে জড়িত— ব্যাখ্যা করো।
উদ্দীপক

Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
অমরার সাহায্যে ভ্রূণ জরায়ুর গায়ে সংস্থাপিত হয়। ভ্রূণের বৃদ্ধির জন্য খাদ্যের দরকার। শর্করা, আমিষ, স্নেহ, পানি এবং খনিজ লবণ ইত্যাদি অমরার মাধ্যমে মায়ের রক্ত থেকে ভ্রূণের রক্তে প্রবেশ করে। অমরা অনেকটা ফুসফুসের মতো কাজ করে অমরার মাধ্যমে ভ্রূণ মায়ের রক্ত থেকে অক্সিজেন গ্রহণ এবং ভ্রূণ থেকে কার্বন ডাই-অক্সাইডের বিনিময় ঘটে। অমরা একই সাথে বৃক্কের মতো কাজ করে। বিপাকের ফলে যে বর্জ্য পদার্থ উৎপন্ন হয় তা অমরার মাধ্যমে ভ্রূণের দেহ থেকে অপসারিত হয়। অমরা কিছু গুরুত্বপূর্ণ হরমোন তৈরি করে। এ হরমোন ভ্রূণের রক্ষণাবেক্ষণ ও তার স্বাভাবিক গঠনে সাহায্য করে।
সুতরাং উপরের আলোচনা থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে, ভ্রূণের বিকাশে অমরার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।উত্তর
