অঙ্গ, তন্ত্রের একক- ব্যাখ্যা করো।
উত্তর: এক বা একাধিক টিস্যু দিয়ে তৈরি এবং একটি নির্দিষ্ট কাজ করতে সক্ষম প্রাণিদেহের অংশ বিশেষকে অঙ্গ বলে। অর্থাৎ কোন অঙ্গে একই অথবা একাধিক ধরনের টিস্যু থাকে এবং সেই অঙ্গ কোনো না কোন নির্দিষ্ট কাজ করতে পারে। আবার, এক বা একাধিক অঙ্গের সমন্বয়ে মানবদেহের নির্দিষ্ট শারীরবৃত্তীয় কাজ করার জন্য তৈরি হয় তন্ত্র। তাই বলা যায়, অঙ্গ তন্ত্রের একক। মানবদেহের কিছু গুরুত্বপূর্ণ তন্ত্র হলো পরিপাক তন্ত্র, শ্বসন তন্ত্র, রেচন তন্ত্র, প্রজনন তন্ত্র ইত্যাদি।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১১ : জীবে প্রজনন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১১ : জীবে প্রজনন · সৃজনশীল
অঙ্গ, তন্ত্রের একক- ব্যাখ্যা করো।
উত্তর
